সংগৃহিত
আন্তর্জাতিক

কলকাতায় খেজুরের দাম চড়া

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বব্যাপী পবিত্র রমজান মাস শুরু হয়েছে। মুসলিম সম্প্রদায়ের লোকজনের কাছে এই মাস অত্যন্ত পবিত্র। এই মাসে রোজা ও ইফতার একে অপরের পরিপূরক। আল্লাহর সন্তুষ্টির জন্য সারাদিন না খেয়ে সিয়াম সাধনা করেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রোজা এবং ইফতারের সঙ্গে সবচেয়ে পরিচিত একটি নাম হচ্ছে খেজুর। ইফতারে অন্যান্য খাবারের পাশাপাশি খেজুর থাকবেই। খেজুর ছাড়া যেন ইফতার পরিপূর্ণ মনে হয় না।

কলকাতায় খেজুরের পাশাপাশি শুকনো ফল বা ড্রাই ফ্রুটসের চাহিদাও প্রচুর। খেজুর, কাজু বাদাম, কিসমিস, চেরিসহ বেশ কিছু শুকনো ফলের সমন্বয়ে ড্রাই ফ্রুটস সাজানো হয়। রমজান মাসে কলকাতার বাজারে দেশ-বিদেশের খেজুর পাওয়া যায়। কিছু খেজুর পাওয়া যায় প্যাকেট বন্দি অবস্থায় আবার খোলা ভাবেও বিভিন্ন ধরনের খেজুর পাওয়া যায়। তবে খোলা খেজুরের চাহিদাই বেশি থাকে।

তবে কলকাতার খেজুর বিক্রেতারা জানিয়েছেন, চাহিদা থাকলেও এবারের রমজানে বিক্রি-বাট্টা বিশেষ নেই।

শিয়ালদহ বৈঠকখানা বাজারের পাইকারি খেজুর বিক্রেতা রাজেন্দ্র সাউ বলেন, খুচরা খেজুর প্রতি কেজি ৯০ রুপি।আর পাইকারি এক পাল্লা (৫ কেজি) নিলে ৪০০ রুপি। রমজান বলে দাম একটু বেশি।

অপর এক পাইকারি খেজুর বিক্রেতা মনিন্দ্র কুমার যাদবের মতে, রমজান বলে খেজুর আগের তুলনায় প্রতি কেজিতে ১০ থেকে ১৫ রুপি বেশি দামে বিক্রি হচ্ছে। মনিন্দ্র কুমার যাদব বলেন, যে খেজুর আগে প্রতি কেজি ৭০ থেকে ৮০ রুপিতে বিক্রি হতো সেই খেজুর এখন ৯০ থেকে ৯৫ রুপিতে বিক্রি হচ্ছে।

খুচরা বিক্রেতা সাহেব গাজি বলেন, রমজান বলে খেজুরের দাম বেড়ে গেছে। আগে ৭০ থেকে ৮০ রুপিতে বিক্রি হতো। সেই খেজুর ১০০ থেকে ১২০ রুপিতে বিক্রি হচ্ছে।

বাহারি প্যাকেট মোড়া গাঢ় বাদামী রঙের খেজুর আরব মুলুক থেকে জাহাজে করে পৌঁছেছে কলকাতার মার্কেটে। এসব খেজুর কলকাতা থেকে পশ্চিমবঙ্গের বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। এই খেজুর প্রতি প্যাকেট ২৫০ থেকে ৩৫০ রুপি আবার কোথাও ৪০০ রুপিতে বিক্রি হচ্ছে।

এর পাশাপাশি কাজু বাদামের দামও চড়া। ভালো কাজু বাদাম প্রতি কেজি ৮০০ রুপি। কোথাও আবার ৭০০ রুপি আবার কোথাও ৬৫০ রুপিতে বিক্রি হচ্ছে। এছাড়া কিসমিস ২৫০ থেকে ৩০০ রুপিতে বিক্রি হচ্ছে।

এদিকে রমজানের শুরু থেকে বাংলাদেশেও খেজুরের দামে বেড়েছে। প্রতি বছরই রোজায় খেজুরের দাম কিছুটা বৃদ্ধি পায়। তবে এবারের মূল্যবৃদ্ধি অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। সাধারণ মানের বিভিন্ন জাতের খেজুরও সাধারণ মানুষের অনেকটা নাগালের বাইরে। বাজারে অন্য নিত্যপণ্যের দামে চিড়েচ্যাপ্টা মানুষের কাছে ইফতারিতে খেজুর হয়ে উঠেছে রীতিমতো বিলাসী পণ্য।

এবছর পাইকারিতে পাঁচ কেজি মরিয়ম খেজুর মানভেদে চার হাজার ৩শ থেকে শুরু করে পাঁচ হাজার ৫শ টাকায় বিক্রি হচ্ছে, যা গত বছর ছিল ২ হাজার ৫০০ থেকে সর্বোচ্চ চার হাজার টাকা। কালমি খেজুর বিক্রি হচ্ছে ৪ হাজার ২০০ টাকায়, যা বিগত বছর ছিল ২ হাজার ৫০০ টাকা। প্রতি পাঁচ কেজি আজওয়া খেজুর বিক্রি হচ্ছে ৩ হাজার ৫০০ থেকে ৪ হাজার ২০০ টাকায়, যা গত বছর ছিল ২৬শ থেকে সর্বোচ্চ ৩২শ টাকা।

চলতি বছর মাবরুম খেজুর বিক্রি হচ্ছে ৩৫শ থেকে চার হাজার ৫শ টাকায়, যা গত বছর ছিল ২২শ থেকে শুরু করে ৩২শ টাকা। গত বছর সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকায় বিক্রি হওয়া মেডজুল এবার বিক্রি হচ্ছে সাড়ে সাত হাজার থেকে আট হাজার টাকায়। বিগত বছরের তুলনায় কেজিপ্রতি খেজুরের দাম বেড়েছে ২শ থেকে ৬শ টাকা পর্যন্ত।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা