সংগৃহীত
আন্তর্জাতিক

কলকাতায় আবাসিক হোটেলে আগুন, ১৪ মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। কলকাতা পুলিশ মঙ্গলবার (২৯ এপ্রিল) এ কথা জানিয়েছে।

বড়বাজার এলাকার বহুতল ঋতুরাজ হোটেলে মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে ওই আগুন লাগে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার ভার্মা জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে।

এই পুলিশ কর্মকর্তা বলেন, ১৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আরো কয়েকজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ঘটনা তদন্তে একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।

এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানাতে পারেনি পুলিশ কিংবা সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আজ বুধবার (৩০ এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, বড়বাজারের মেছুয়ার ফলপট্টির হোটেলটিতে ৪৭টি কক্ষ রয়েছে। প্রায় প্রতিটি কক্ষে মানুষ ছিলেন। প্রায় আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও উদ্ধারকাজ এখনো চলছে। ঘন ধোঁয়ার কারণে হোটেলের ভেতরে ঢুকতে ফায়ার সার্ভিসের কর্মীদের অনেক সময় লেগে যায়।

আনন্দবাজার আরো জানিয়েছে, আনন্দ পাসোয়ান নামের একজন আগুন থেকে বাঁচতে বহুতল হোটেলটির ওপর থেকে ঝাঁপ দেন। উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে কেন্দ্রীয় মন্ত্রী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার এক্স পোস্টে পশ্চিমবঙ্গ সরকারের প্রতি ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের উদ্ধার করার আহ্বান জানান। সেই সঙ্গে ভবিষ্যতে এমন মর্মান্তিক ঘটনা ঠেকাতে অগ্নিনিরাপত্তায় কঠোর নজরদারির আহ্বান জানিয়েছেন তিনি।

অগ্নিকাণ্ডের প্রতিক্রিয়া জানাতে গিয়ে পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কলকাতা করপোরেশনের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, এটি একটি মর্মান্তিক ঘটনা। আগুন লেগেছে, অনেক মানুষ এখনো ভবনে আটকে আছেন। কোনো নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থা ছিল না।

সংশ্লিষ্টরা জানান, মৃতদের ময়নাতদন্তের জন্য আরজি কর হাসপাতাল এবং নীল রতন সরকার মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা