সংগৃহীত
খেলা

ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে দলে জঙ্গু- গ্রেইভস

ক্রীড়া ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে দুটি বদল এনেছে ওয়েস্ট ইন্ডিজ। ঘরোয়া ক্রিকেটে ভালো করার পর বাংলাদেশের বিপক্ষে টেস্টেও চমৎকার পারফর্ম করে দলে এসেছেন জাস্টিন গ্রেইভস, প্রথমবারের মতো ডাকা হয়েছে আমির জঙ্গুকে। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ থেকে বাদ পড়েছিলেন গ্রেইভস।

সোমবার (২ ডিসেম্বর) বাংলাদেশের পর ওয়েস্ট ইন্ডিজ তাদের স্কোয়াড ঘোষণা করে।

দুজন দলে ঢুকায় বাদ পড়েছেন কিপার ব্যাটসম্যান জুয়েল অ্যান্ড্রু ও লেগ স্পিনার হেইডেন ওয়ালশ জুনিয়র। জুয়েলের বদলেই নেওয়া হয়েছে আমিরকে। আমিরও কিপার ব্যাটসম্যান। গ্রেইভস ইতোমধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে নজর কেড়েছেন। অ্যান্টিগায় বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে সেঞ্চুরি করেছেন তিনি। পেস বোলিংয়ে নিয়েছেন দুই উইকেট।

এই পেস অলরাউন্ডার ঘরোয়া ক্রিকেটে লিস্ট-এ ফরম্যাটে টানা তিন সেঞ্চুরি করেন কিছুদিন আগে।

শেই হোপের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ দলে আছেন এভিন লুইস, ব্র্যান্ডন কিং, শিমরন হেটোমায়ারসহ প্রথম সারির প্রায় সবাই।
৮ ডিসেম্বর থেকে সেন্ট কিটসে শুরু হবে তিন ম্যাচের এই সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে দল: শেই হোপ (অধিনায়ক), ব্রান্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, রোস্টন চেইস, ম্যাথু ফোর্ড, জাস্টিন গ্রেভস, শিমরন হেটমায়ার, আমির জাঙ্গু, আলজারি জোসেফ, শামার জোসেফ, এভিন লুইস, গুডাকেশ মোটি, শেরফেইন রাদারফোর্ড, জেডেন সিলস, রোমারিও শেফার্ড।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা