খেলা

বাঘিনীদের কাছে বাংলাওয়াশ আয়ারল্যান্ড

আমার বাঙলা ডেস্ক

বোলারদের দারুণ পারফরম্যান্সের পর শারমিন আক্তার সুপ্তা ও ফারজানা হকের ব্যাটিং দৃঢ়তায় আয়ারল্যান্ডের বিপক্ষে ৭ উইকেটের বড় জয়ে নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ নারী ক্রিকেট দল। এ জয়ের ফলে ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে আইরিশদের হোয়াইটওয়াশ করেছে লাল-সবুজের দল।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সোমবার (২ ডিসেম্বর) টসে জিতে ব্যাটিংয়ে নামেন সফরকারীরা। নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৮৫ রানে থামতে হয় তাদের। জবাবে বাঘিনীরা ১২.৩ ওভার হাতে রেখেই ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। তাতেই নিশ্চিত হয়ে যায় অতিথিদের বাংলাওয়াশ।

আইরিশদের বিপক্ষে সিরিজটি ছিল উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। সব ম্যাচ জেতায় পাকিস্তানকে টপকে এক ধাপ উপরে উঠে বাংলাদেশ ১৯ পয়েন্ট নিয়ে এখন টেবিলের ৭ নম্বরে আছে। পরের সিরিজটি আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে।

সহজ লক্ষ্য তাড়ায় শুরুতেই আউট হন মুর্শিদা খাতুন। ১৬ বলে ৮ রান করে তিনি ওরলা প্রেন্ডারগাস্টের শিকার হন। দ্বিতীয় উইকেটে শারমিন আক্তার সুপ্তা ও ফারজানা হক নারীদের ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের হয়ে ১৪৩ রানের রেকর্ড জুটি গড়েন।

সিরিজে দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেন শারমিন আক্তার সুপ্তা। এর আগে প্রথম ওয়ানডেতে ৮৯ বলে ৯৬ রানের ইনিংস খেলেছিলেন তিনি। হাফ সেঞ্চুরি করতে তিনি খেলেন ৫৮ বল। এবারো আশা জাগিয়ে অবশ্য শতকের দেখা পাননি। এমি ম্যাগুয়েরের বলে ফ্রেয়া সার্জেন্টের হাতে ধরা পড়ার আগে ৮৮ বলে ১১ চারে ৭২ রানের চমৎকার ইনিংস খেলেন।

হাফ সেঞ্চুরি হাঁকানো ওপেনার ফারজানা ৯৯ বলে ৬ চারে ব্যক্তিগত ৬১ রানে ম্যাগুয়েরের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (১৮) এবং সোবহানা মোস্তারি (৭) অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

এর আগে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড দলীয় ৯ রানের মাথায় হারায় প্রথম উইকেট। অফব্রেক বোলার সুলতানা খাতুনের ডেলিভারিটি স্বাভাবিকের চেয়ে বেশ নিচু হয়ে গিয়েছিল। সুইপ করতে গিয়ে ব্যর্থ সারাহ ফোর্বসের ব্যাটের কোণায় বল লেগে স্টাম্পে আঘাত হানে।

স্পিনার রাবেয়ার বলে সুইপ করতে গিয়ে বল ব্যাটে লাগাতে পারেননি হান্টার। মিডল স্টাম্পের উপর নিচু হয়ে যাওয়া বলটি তার শরীরে লাগলে আম্পায়ার লেগ বিফোরের আবেদনে সাড়া দেন। হান্টারের ইনিংস ২৩ রানে থামে।

স্কোরবোর্ডে এক পর্যায়ে আয়ারল্যান্ডের স্কোর ছিল ২ উইকেটে ৯৭ রান। সেখান থেকে আকস্মিক ব্যাটিং ধসে ২৬ রান যোগ করতেই তারা হারিয়েছে ৪ উইকেট।

ব্যক্তিগত ৩৮ রানের মাথায় উইকেটের পেছনে ক্যাচ দিয়েছিলেন গ্যাবি লুইস। ডানদিকে অনেকটা সরে গিয়েও বল গ্লাভসবন্দিতে ব্যর্থ হন বাঘিনীদের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। সুযোগ কাজে লাগিয়ে আইরিশ অধিনায়ক ফিফটি হাঁকান। পরে অবশ্য তাকে সাজঘরে ফেরান ফাহিমা খাতুন। গ্যাবি ৭৯ বলে ৮ চারে ৫২ রানের ইনিংস খেলেন। খানিক পর লিয়া পল ৯ রান করে রাবেয়া খানের সরাসরি থ্রোয়ে রান আউট হন।

ওরলা প্রেন্ডারগাস্ট ২৭ রানের ইনিংস খেলে স্বর্ণা আক্তারের বলে বোল্ড হন। এরপর সুলতানা খাতুনের বলে লং অনে ফাহিমা খাতুনের হাতে ধরা পড়ে ষষ্ঠ ব্যাটার হিসেবে ক্রিজ ছাড়েন ৬ রান করা উনা রেমন্ডহোয়ে।

দলীয় স্কোর দেড়শ পার হওয়ার পর আর্লিন কেলি ১৮ রান করে নাহিদা আক্তারের বলে ফিরতি ক্যাচে ফেরেন। লেগ বিফোরের ফাঁদে পড়ে নাহিদার দ্বিতীয় শিকারে পরিণত হন ১৯ রানে থামা আলানা ডালজেল। অতিথি দলের শেষ ওভারের প্রথম বলে ১৩ রান করা কারা মারেকে স্টাম্পিংয়ের ফাঁদে ফেলেন ফাহিমা। ওভারের শেষ বলে একইভাবে আউট হন এমি ম্যাগুয়ের।

বাংলাদেশের পক্ষে ফাহিমা ৪৩ রাম খরচায় পান ৩ উইকেট। নিয়ন্ত্রিত বোলিংয়ে ১০ ওভারে মাত্র ২৯ রান খরচায় ২ উইকেট নেন সুলতানা। নাহিদা ২ উইকেট নেন ৫৫ রান খরচে।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

এক সপ্তাহে নিরাপদ খাদ্য আইনে ২৮ লাখ টাকা জরিমানা ও ২০ মামলা

জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্...

মেয়েকে হত্যার অভিযোগ, নীলফামারীতে বাবার সংবাদ সম্মেলন

নীলফামারীতে নাছরিন নাহার (৩৫) নামের এক নারীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে ব...

প্রতিমন্ত্রীর আগমনে সাকোয়া বাজারে ফুটবল টুর্নামেন্ট

পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে পানি সম্পদ মন্ত্রণালয়...

শিক্ষা-প্রযুক্তিতে যুক্তরাজ্যের সহযোগিতা চান রাষ্ট্রপতি

বাংলাদেশের শিক্ষা, মানবসম্পদ উন্নয়ন ও প্রযুক্তি খাতে যুক্তরাজ্যের সহযোগিতা আর...

উত্তর কোরিয়ার বিপক্ষে ১০-০ গোলের লজ্জার  রেকর্ড বাংলাদেশের নারী ফুটবল দলের

ক্রীড়া প্রতিবেদক জাপানের আইচি ও নাগোয়াতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের নারী ফ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা