সংগৃহীত
খেলা

মাঠে অচেতন হয়ে হাসপাতালে ভর্তি ফুটবলার

ক্রীড়া ডেস্ক

ইতালিয়ান লিগ সিরি আ’তে রবিবার (১ ডিসেম্বর) রাতে মুখোমুখি হয়েছিল ফিওরেন্তিনা ও ইন্টার মিলান। ম্যাচের তখন ১৫তম মিনিট। হঠাৎ মাঠে লুটিয়ে পড়েন ফিওরেন্তিনার ২২ বছর বয়সী ফুটবলার এদোয়ার্দো বোভ। ছুটে আসেন সতীর্থরা। ইন্টার মিলানের খেলোয়াড়রাও পাশে দাঁড়ান।

সঙ্গে সঙ্গে মেডিক্যাল স্টাফরা এসে শুরু করেন প্রাথমিক চিকিৎসা। তাতে কাজ না হওয়ায় বোভকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হয় ক্যারেগি হাসপাতালে। রেফারি ততক্ষণে স্থগিত করে দেন খেলা। তার আগে দুদলের কেউই গোলের দেখা পায়নি। সিরি ‘এ’ কর্তৃপক্ষ জানায় খেলার নতুন সময়সূচি জানানো হবে পরে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, খেলার মাঝেই মাঠে এক হাঁটু গেড়ে বসে আছেন বোভ। কয়েক সেকেন্ড পর উঠে দাঁড়িয়ে চেষ্টা করেন হেঁটে সামনে যাওয়ার। কয়েক কদম যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে মাঠে পড়ে যান। তাৎক্ষণিকভাবে চিকিৎসক দলকে মাঠে আসার জন্য ডাকেন দুদলের খেলোয়াড়রা।

ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, চিকিৎসকদের তত্ত্বাবধানে বোভ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে আছেন। ২৪ ঘণ্টা পর শারীরিক অবস্থার অগ্রগতি জানা যাবে।

বিবৃতিতে আরো বলা হয়, বোভকে স্থিতিশীল হেমোডাইনামিক (রক্ত প্রবাহের গতি) অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। তার শরীরে প্রথমে যে কার্ডিওলজিক্যাল ও নিওরোলজিক্যাল পরীক্ষাগুলো করা হয়েছে, তাতে স্নায়ুতন্ত্র ও কার্ডিও-শ্বসনতন্ত্রের মারাত্মক কোনো ক্ষতি লক্ষ করা যায়নি। তবে তার শারীরিক অবস্থার অগ্রগতি জানতে আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। আপাতত তাকে ফার্মালজিক্যাল সিডেশনে (ওষুধের মাধ্যমে অচেতন করে রাখা) রাখা হয়েছে।

চলতি মৌসুমের শুরুতে রোমা থেকে ফিওরেন্তিনায় ধারে খেলতে এসেছেন বোভ। ফিওরেন্তিনার হয়ে ১১ ম্যাচে একটি গোল করেছেন তরুণ মিডফিল্ডার।

বোভের সুস্থতা কামনা করে ফিওরেন্তিনা প্রেসিডেন্ট রোকো কোমিসো বলেছেন, এদোয়ার্দো আমরা তোমার সঙ্গে আছি। তুমি দারুণ একজন ছেলে। এ পরিস্থিতিতে ক্লাবের সবাই বোভের পরিবারের সঙ্গে আছেন বলেও জানান রোকো।

এদিকে বোভের সতীর্থ ও স্প্যানিশ গোলরক্ষক দাভিদ দে হেয়া পোস্ট করেছেন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে, ‘সৃষ্টিকর্তা সহায় হোন।’ তাকে নিয়ে পোস্ট করেছে রোমাও, ‘আমাদেরই একজন তুমি, তোমার সঙ্গে আছি।’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা