জাতীয়
ডিএমপির পরামর্শে ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায় 

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে তীব্র যানজট

নিজস্ব প্রতিবেদক

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও অংশে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এক্সপ্রেসওয়ে ব্যবহারকারীরা। রবিবার (২ মার্চ) সকাল থেকেই এই পরিস্থিতি।

এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ বলছে, স্বয়ংক্রিয় পদ্ধতির বদলে হাতে করে টোল নেওয়ায় কারণে তীব্র যানযট দেখা দিয়েছে তেজগাঁও এলাকায়।

এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রকল্প পরিচালক এ এইচ এম সাখাওয়াত আখতার বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরামর্শেই তেজগাঁও থেকে বিমানবন্দর যাওয়ার পথের স্বয়ংক্রিয় টোল বুথ বন্ধ করা হয়েছে। যানজট কমাতে পুলিশ এমন পরামর্শ দেয়।’

সরেজমিনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের তেজগাঁও অংশ ঘুরে দেখা যায়, বিজয়সরণি দিয়ে এলিভেটেড এক্সপ্রেওয়েতে ওঠার পর যে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল নেওয়ার বুথগুলো রয়েছে, তা বন্ধ। কিছুটা দূরে এক্সপ্রেসওয়ের কর্মীরা হাতে টোল আদায় করছেন। ম্যানুয়াল পদ্ধতিতে টোল আদায়ের কারণে সময় বেশি লাগছে। এতে এক্সপ্রেসওয়েতে ওঠার জন্য যানবাহনের লাইন দীর্ঘ হয়েছে। যানজট তেজগাঁও এলাকাতেও ছড়িয়েছে।

এর আগে, গত ২৬ ফেব্রুয়ারি এক নির্দেশনায় এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে উত্তরার দিকে যাতায়াতে যানজট এড়াতে মহাখালী র‍্যাম্প ব্যবহারের পরামর্শ দেয় ডিএমপি।

এদিকে, এলিভেটেড এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচলের গতিসীমা ৬০ কিলোমিটার থেকে বাড়িয়ে ৮০ কিলোমিটার করা হয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে এই গতিসীমা কার্যকর হয়েছে। এর চেয়ে বেশি গতিসীমায় যানবাহন চালালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মামলা করবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা