জাতীয়

রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে আছে, দাবি ভোক্তার ডিজির

নিজস্ব প্রতিবেদক

রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণে আছে বলে দাবি করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ আলীম আখতার খান। তিনি জানান, রমজানে কিছু পণ্যের দাম যৌক্তিকভাবেই বাড়ে।

রবিবার (২ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজানের প্রথম দিন এই অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের মহাপরিচালক। অভিযান শেষে তিনি এসব কথা বলেন।

অভিযানের সময় সয়াবিন তেলের সংকটের কথা জানান বিক্রেতারা। তারা বলেন, কোম্পনি তেল সরবরাহ করছে না। এনিয়ে সাংবাদিকদের আলীম আখতার বলেন, ‘২৬ ফেব্রুয়ারির মধ্যে তেল কোম্পানিগুলো তেল সরবরাহ নিশ্চিতের আশ্বাস দিলেও সেই কথা রাখেনি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আজ তদন্ত কমিটি গঠন করবে ভোক্তা অধিদপ্তর। তবে এর প্রতিবেদন পেতে অন্তত ১৫ দিন সময় লাগবে।’

রমজানে পণ্যের দাম নিয়ন্ত্রণের বাইরে তা মানতে নারাজ ভোক্তার ডিজি। তিনি দাবি করেন, দাম নিয়ন্ত্রণের মধ্যে আছে। রমজানে যৌক্তিকভাবে কিছু পণ্যের দাম বাড়ে।

মোহাম্মদ আলীম আখতার খান বলেন, কিছু কিছু ভোক্তা প্রয়োজনের বেশি কেনাকাটা করেন। যার ফলেও বাজারে পণ্যের ঘাটতি দেখা দেয়।

অভিযানে অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, বাংলাদেশ দোকান মালিক সমিতি এবং কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) নেতাসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর, সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা