সংগৃহীত
জাতীয়

দেশে মোট ভোটার ১২ কোটি ৩৭ লাখ: সিইসি

নিজস্ব প্রতিবেদক

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন জানিয়েছেন, এখন দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার ২৭৪ জন।

রবিবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এ তথ্য জানান। নির্বাচন ভবনের সামনে ওই শোভাযাত্রা করা হয়।

২ মার্চ জাতীয় ভোটার দিবস। এদিন হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হয়।

সিইসি জানান, এখন দেশে মোট নারী ভোটার ছয় কোটি ৩ লাখ ৬৯ হাজার ৬৬৬। পুরুষ ভোটার ছয় কোটি ৩৩ লাখ ৬১ হাজার ৬১৫ জন। আর হিজড়া পরিচয়ে ভোটার আছেন ৯৯৪ জন।

প্রসঙ্গত মোট ভোটারের এই সংখ্যা দাঁড়িয়েছে ২০২৪ সালের হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে। গত বছরের হালনাগাদে ১৮ লাখ ৮২ হাজার ১১৪ জন নতুন ভোটার তালিকায় যুক্ত হন।

অন্যদিকে গত ২০ জানুয়ারি থেকে চলতি বছরের হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে; যা এখনো চলছে।

আজকের ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি বলেন, অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য ভোটের প্রতিশ্রুতি জাতিকে দিয়েছে নির্বাচন কমিশন। আমরা মনে করি ইসির প্রতি দেশের মানুষের অকুণ্ঠ সমর্থন আছে। আমরা একটি ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দিতে জাতিকে প্রতিশ্রুতি দিয়েছি। আমরা জানুয়ারি মাসে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদে উদ্যোগ নিয়েছি, বর্তমানে ডাটা এন্ট্রি চলছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে দৌলতদিয়া ঘাটে নৌসচিব

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়া বলেছেন, গ...

রাজবাড়ীতে সনাকের পুনর্গঠন সভা অনুষ্ঠিত। 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর আয়োজনে রাজবাড়ী জেলা শিল...

কক্সবাজারে আল গনীর  খাবার খেয়ে অসুস্থ ৩০ পর্যটক

পর্যটন নগরী কক্সবাজারের সুগন্ধা পয়েন্টের আল গণী রেস্তোরাঁয় খাবার খেয়ে অন্তত ৩...

নিখোঁজের ১৩ দিন পর বিএসএফের মাধ্যমে দেশে ফিরল কুষ্টিয়ার প্রতিবন্ধী যুবক বকুল!

নিখোঁজ হওয়ার দীর্ঘ ১৩ দিন পর, ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের হাত থেকে ব...

কুষ্টিয়ার মিরপুরে তামাকে আগুন দিয়ে কৃষকদের কান ধরে তওবা

কঠোর পরিশ্রম আর চড়া বিনিয়োগের পরও তামাকের ন্যায্য মূল্য না পেয়ে চরম ক্ষোভ...

কুষ্টিয়ার মিরপুরে তামাকে আগুন দিয়ে কৃষকদের কান ধরে তওবা

কঠোর পরিশ্রম আর চড়া বিনিয়োগের পরও তামাকের ন্যায্য মূল্য না পেয়ে চরম ক্ষোভ...

ফরিদপুরের আলোচিত মা-মেয়ে হত্যাকান্ডের ঘটনায় পরকীয়া প্রেমিক আটক

ফরিদপুরের কোতোয়ালি থানাধীন চর মাধবদী এলাকায় মাটি চাপা দেওয়া অবস্থায় উদ্ধার হও...

নিখোঁজের ১৩ দিন পর বিএসএফের মাধ্যমে দেশে ফিরল কুষ্টিয়ার প্রতিবন্ধী যুবক বকুল!

নিখোঁজ হওয়ার দীর্ঘ ১৩ দিন পর, ভারতের সীমান্ত রক্ষা বাহিনী বিএসএফের হাত থেকে ব...

এই সরকারের ক্ষমতায়ন মানেই দেশের সাধারণ মানুষের ক্ষমতায়: মাহদী

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, দেশে দীর্ঘদি...

ভিসি নিয়োগকে কেন্দ্র করে রণক্ষেত্র ডুয়েট

গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন ভিসি নিয়োগকে ক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা