ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

ইরান আর ইউরেনিয়াম সমৃদ্ধ করছে না

আন্তর্জাতিক ডেস্ক

গত জুনে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতের পর থেকে নিজেদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রেখেছে ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি এই দাবি করেছেন।

বর্তমানে দেশটিতে পরামাণু প্রকল্প সংক্রান্ত কোনো গোপন স্থাপনা নেই বলেও দাবি করেছেন তিনি। সেই সঙ্গে বলেছেন বেসামরিক ও শান্তিপূর্ণ খাতে পরমাণুশক্তির ব্যবহার ইরানের ন্যায্য অধিকার এবং এই অধিকারের প্রশ্নে অনড় থাকবে ইরান।

সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)-কে সাক্ষাৎকার দিয়েছেন আরাঘচি। সেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ““ইরান বর্তমানে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিত রেখেছে। গত জুনের সংঘাতে আমাদের পরমাণু প্রকল্প সংক্রান্ত স্থাপনাগুলোর গুরুতর ক্ষয়ক্ষতি হয়েছে। তার পর থেকেই স্থগিত আছে সমৃদ্ধকরণ কর্মসূচি।”

“আমাদের কোনো গোপন বা অঘোষিত পরমাণু স্থাপনাও নেই। যেসব স্থাপনা আমাদের আছে, সেগুলোর তথ্য আমরা জাতিসংঘকে দিয়েছি এবং এসব স্থাপনা জাতিসংঘের নজরদারির মধ্যে আছে।”

গত ৬ জুন জাতিসংঘের পরমাণু প্রকল্প পর্যবেক্ষণ বিষয়ক অঙ্গসংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি (আইএইএ) এক বিবৃতিতে জানায়, ইরানের কাছে কমপক্ষে ৪০০ কেজি ইউরেনিয়াম আছে এবং এই ইউরেনিয়ামের বিশুদ্ধতা বা সমৃদ্ধতার মান ৬০ শতাংশ। যদি বিশুদ্ধতার মান ৯০ শতাংশে উন্নীতি করা যায়, তাহলে অনায়াসে এই ইউরেনিয়াম দিয়ে পরমাণু বোমা তৈরি করা সম্ভব।

ইরানের পরমাণু স্থাপনাগুলো ফার্দো, নান্তাজ এবং ইস্ফাহান— এই তিনটি শহরে অবস্থিত। আইএইএ-এর বিবৃতি প্রদানের ৬ দিনের মাথায় ১২ জুন ইরানে বিমান হামলা শুরু করে ইসরায়েল। হামলার কারণ হিসেবে নেতানিয়াহু বলেছিলেন, ইরান পরমাণু অস্ত্র তৈরির কাছাকাছি পৌঁছে গেছে।

যুদ্ধের শেষ পর্যায়ে ইরানের সঙ্গে যুক্ত হয় যুক্তরাষ্ট্র। পরে ২৪ জুন যুদ্ধবিরতি হয় ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে।

তবে ১২ দিনের সংঘাতে ইরানের পরমাণু স্থাপনাগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। গত সেপ্টেম্বরে দেশটির পরমাণু কর্মসূচি প্রকল্পের প্রধান মোহাম্মদ এসলামি স্কাই নিউজকে জানিয়েছিলেন, ইসরায়েল- মার্কিন হামলায় ইরানের পরমাণু স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে।

এদিকে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে আরাঘচি জানিয়েছেন, শান্তিপূর্ণ ও বেসমারিক খাতে পরমাণু শক্তির ব্যবহার ইরানের ন্যায়সঙ্গত অধিকার এবং নিজেদের অধিকারের প্রশ্নে তেহরান অনড় অবস্থানে থাকবে।

তিনি বলেন, “শান্তিপূর্ণ উদ্দেশ্যে পরমাণু সমৃদ্ধকরণ এবং শক্তির ব্যবহার ইরানের ন্যায়সঙ্গত অধিকার এ প্রশ্নে কোনো প্রকার আপস ইরান করবে না। আমরা আমাদের অধিকারের চর্চা করব এবং আশা করব যে যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায় আমাদের ব্যাপারটি বুঝবে এবং স্বীকৃতি দেবে।”

সূত্র : স্কাই নিউজ


আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে থাকছেন দেশি–বিদেশি ১২০০ অতিথি

দীর্ঘ দুই যুগ পর রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নে...

১২ মন্ত্রী ও ১৮ প্রতিমন্ত্রী নতুন মন্ত্রিসভা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পর দীর্ঘ দুই দশক বিরতি দিয়ে চতুর্থ...

কুষ্টিয়ায় বাজার মনিটরিংয়ে নিজে মাঠে নামার ঘোষণা আমির হামজার

কুষ্টিয়ার তিন আসনের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থী মুফতি আমির হামজা বাজ...

কুকুরের ক্ষুধার তাড়নায় কুষ্টিয়ায় ৩৫ জনকে কামড়, আতঙ্কে শিশু-কিশোর

কুষ্টিয়ার ভেড়ামারাসহ কয়েকটি উপজেলায় কুকুরের দৌরাত্ম্যে পুরো উপজেলা জুড়ে এখন ত...

রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত

পুরো রমজান মাসে সরকারি-বেসরকারি নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখতে হা...

বিরোধীদলীয় নেতা হচ্ছেন শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ ইসলাম  

ত্রয়োদশ জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা হচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা....

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান

নতুন সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন তারেক রহমান।...

ঢাকায় এসেছেন ভারতের লোকসভার স্পিকার ও পররাষ্ট্র সচিব

নতুন সরকারের মন্ত্রিসভার সদস্যদের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় এসেছেন ভারতের...

গণভোটের ফলাফল বাতিল চেয়ে হাইকোর্টে রিট

গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত গণভোটের বৈধতা চ্যালেঞ্জ ও ১৩ ফেব্রুয়ারি ঘোষিত গণভোট...

ভোট এর কালি, ভাবছি অজু হচ্ছে নাকি? 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। তবে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা