সংগৃহীত
বিনোদন

আমি কাউকে ভয় পাই না

বিনোদন ডেস্ক: ক্যারিয়ারের শুরু থেকেই বেশ সাহসী মেজাজে ছিলেন বর্তমান সময়ের দুই পর্দার সমান জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। ব্যক্তিগত জীবন কিংবা অভিনয়, কখনোই কিছু নিয়ে রাখঢাক রাখেননি।

বহুবার শোনা গেছে, দেশের শোবিজ অঙ্গনে সিন্ডিকেটের প্রভাব রয়েছে। তারকাদের ক্যারিয়ারেও কাজের সুযোগ পাওয়া কিংবা কাজ হাতছাড়া হওয়া, অনেকটাই নাকি নির্ভর করে এই সিন্ডিকেটের উপরেই।

তবে অভিনেত্রী ভাবনা জানালেন, সিন্ডিকেট রয়েছে সব জায়গাতেই। এসব জীবনেরই একটা অংশ। এই সবকিছু মানিয়ে চলেই জীবনে এগিয়ে যেতে হয়।

অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি সিন্ডিকেটকে পাত্তা দেই না। যার সাথে কাজ করতে ভালো লাগে, সে তার সঙ্গেই করবে। এটাই বাস্তবতা। ওই ভিড়ে নিজেকে তৈরি করাটাই শিল্পীর কাজ। যারা প্রকৃত শিল্পী তাদের তো সিন্ডিকেটকে ভয় পাবার কথা না। আমার স্ট্রাগল এখনও চলছে। আমি উপভোগ করি, কখনও ভয় পাই না। আমি কাউকে ভয়ও পাই না।’

ভাবনা আরও বলেন, ‘আমাকে বেঁধে রাখা যাবে না। আমাকে আটকে রাখা কঠিন, সম্ভব না। কেউ পারবে না একমাত্র মালিক (সৃষ্টিকর্তা) ছাড়া। আমার শিল্পে কিংবা অভিনয়ে যদি জোর থাকে এগিয়ে যাব।

হয়তো আস্তে আস্তে এগোব কিন্তু জায়গাটা তো আমার নিজের হবে। এমন না যা কেউ আমার হাত ধরে একটা ব্রিজ পার করে দিল। আমি চাইও না। আমি চাই আমার রাস্তাটা কেবল আমার থাকুক। এখানে যেন অন্য কারো হাত না থাকে। আমি কারও অনুগ্রহ চাই না।’

এদিকে টেলিভিশন নাটক দিয়ে দর্শকপ্রিয়তা পেলেও গত তিন বছরে কোনো নাটকে অভিনয় করেননি ভাবনা। সময় দিচ্ছেন চলচ্চিত্রে। তার অভিনীত 'ভয়ংকর সুন্দর' এবং 'লাল মোরগের ঝুঁটি' চলচ্চিত্র দুটি মুক্তি পেয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা