ফাইল ফটো
লাইফস্টাইল

আবেগ নিয়ন্ত্রণের উপায়

লাইফস্টাইল ডেস্ক: আবেগ আসলে কী? এই অনুভূতির ব্যাখ্যা আসলে সবার কাছে একইরকম নয়। আবার সবার আবেগও সমান থাকে না। কেউ কেউ থাকেন যাদের খুব একটা আবেগ নেই, তারা বেশ ফুরফুরে মন নিয়ে চলতে পারেন। কারণ চলতিপথের অনেক কিছুই তাদের ভাবায় না। তাদের প্রতিদিনের জীবনযাপনে প্রভাব ফেলে না। কিন্তু যে মানুষের আবেগ বেশি, তাকে পড়তে হয় মুশকিলে। কারণ তার আবেগের ভাষা সবাই বুঝতেও পারে না। এদিকে আবেগ্রান্ত মন নিয়ে তিনি কোথায় যাবেন, কী করবেন ভেবে পান না।

আবেগ কি সত্যিই নিয়ন্ত্রণ করা প্রয়োজন? সুন্দর একটি জীবন কাটানোর জন্য অবশ্যই আবেগের প্রয়োজন আছে। তবে তা বেশি হয়ে গেলে আপনার জীবনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। জীবনে সবকিছুতে ভারসাম্য রাখা জরুরি। এমনকী আবেগের ক্ষেত্রেও। তাই আপনি যদি বুঝতে পারেন যে আপনার আবেগ কোনোভাবেই বশে আসছে না, তখন তা নিয়ন্ত্রণের জন্য করতে হবে কিছু কাজ। কী সেই কাজ? চলুন জেনে নেওয়া যাক-

মাথা ঠান্ডা রাখুন

মাথা ঠান্ডা রাখতে পারলে অনেক সমস্যার সমাধান এমনিতেই হয়ে যাবে। তাই নিজের মনের ওপর নিয়ন্ত্রণ রাখা জরুরি। কোনো কারণে অনেক বেশি রাগ লাগলেও মাথা ঠান্ডা রাখুন। প্রয়োজনে নিরিবিলি একটি কক্ষে চুপ করে বসে থাকুন। এ সময়ে মানুষের সঙ্গ এড়িয়ে চলাই ভালো হবে। কারণ, চারপাশে যত প্রিয়জনই থাকুক না কেন, কিছু সময় কেবল নিজের সঙ্গে বোঝাপড়া করতে হয়। মাথা ঠান্ডা করে ভাবলে দেখবেন, আপনি যা নিয়ে এত ভাবছেন, তা আসলে আপনার এতখানি ভাবনার যোগ্য নয়।

ইয়োগা

প্রতিদিন চেষ্টা করুন সকাল বেলা ঘুম থেকে ওঠার। সুন্দর সকালের কিছুটা সময় ইয়োগার মতো ব্যায়ামে সময় দিন। এই ব্যায়াম আপনার মন ও মেজাজ শান্ত রাখতে কাজ করে। প্রতিদিন সকালে নিয়ম করে অন্তত ১৫ মিনিট ধ্যান করুন। আবার ঘুমাতে যাওয়ার আগেও এই ধ্যান করতে পারেন। এতে আপনার আবেগ অনেকটাই নিয়ন্ত্রণে চলে আসবে। তখন আর আবেগের বশে ভুলভাল সিদ্ধান্ত নিয়ে বসতে হবে না।

লিখে রাখুন

আপনার মনের কথাগুলো লিখে রাখার অভ্যাস করুন। কাউকে পড়তে দিতেই হবে এমন কোনো কথা নেই। নিজের জন্য লিখে রাখুন। আপনার মনে যদি খুব বেশি আবেগ কাজ করে তাহলে সেই কথাগুলোই আবদ্ধ করে রাখুন ডায়েরি বা নোটপ্যাডে। এতে আপনার আবেগ অনেকটাই পরিণত হবে। নিজের কথাগুলো পরবর্তীতে যখন আবার নিজেই পড়বেন, তখন নিজের ভুল এবং সঠিক বিষয়গুলো অনেকটাই ধরতে পারবেন।

অতিরিক্ত কথা নয়

যত পছন্দের মানুষই সামনে থাকুক, কখনো অতিরিক্ত কথা বলবেন না। বিশেষ করে যখন আবেগ কাজ করবে তখন যত সম্ভব কম কথা বলুন। প্রিয় মানুষটির সঙ্গে নিজের আবেগ ভাগ করে নিতে পারেন, যদি সত্যিই তিনি আপনার আবেগের মূল্যায়ন করেন। অনেক সময় আবেগের মুহূর্তে মানুষ ভুল কথা বলে ফেলতে পারে বা ভুল প্রতিশ্রুতি দিতে পারে তাই এসময় অতিরিক্ত কথা এড়িয়ে চলুন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিজের বাড়ি থেকে গ্রেফতার ইমরান খানের বোন!

আসন্ন ২৭ সেপ্টেম্বরের দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচির আগে পাকিস্তানের কারাবন্দি প্...

সাগরে রহস্যজনক বস্তু ছুড়ল উত্তর কোরিয়া

পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে নিজেদের মর্যাদা পুনর্ব্যক্ত করার মাত্র কয়েক...

ভারতকে টপকে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শীর্ষে ইংল্যান্ড

বিশ্ব চ্যাম্পিয়ন ভারতকে পেছনে ফেলে আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ের শী...

শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর শিল্পকলা একাডেমি ও হাইকোর্টের সামনের সড়কে পৃথক ককটেল বিস্ফোরণের ঘটন...

শান্তি, জলবায়ু ও গণতন্ত্রের এজেন্ডা নিয়ে জাতিসংঘে যোগ দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কার্যকর ও ফলপ্রসূ সফরের জন্য যত দিন সময় প্রয়োজন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধি...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

চীনের বস্ত্র কারখানায় আগুন, নিহত ৮

চীনের দক্ষিণাঞ্চলীয় গুয়াংডং প্রদেশের ফোশান শহরের একটি বস্ত্র কারখানায় গত র...

ইতালির সঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ইতালির সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করতে আগ...

জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরি

বাংলাদেশ দল জাকার্তায় পৌঁছে প্রস্তুতিও শুরু করে দিয়েছে। অপেক্ষা ছিল দলের সব...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা