খেলা

অভিনব পন্থায় আর্জেন্টিনার স্কোয়াড ঘোষণা

ক্রীড়া ডেস্ক

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন তো বটেই, পরবর্তী বিশ্বকাপের চূড়ান্তপর্বে ইতোমধ্যেই নাম লিখিয়েছে আর্জেন্টিনা। তবে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের এখনও দুটি ম্যাচ খেলতে হবে আলবিসেলেস্তেদের। চিলি ও কলম্বিয়ার বিপক্ষে ম্যাচ উপলক্ষে ২৮ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে আর্জন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। খেলোয়াড়দের নাম ঘোষণায় এক অভিনব পন্থা অবলম্বন করেছে দেশটির ফুটবল বোর্ড।

গত মার্চে আর্জেন্টিনার পোর্ট সিটি বাহিয়া ব্লাঙ্কায় ভয়াবহ বন্যা হয়। এতে ১৬ জন মারা যায়, সেইসাথে হাজারেরও বেশি মানুষ বাড়িঘর হারায়। তাদের স্মরণে নতুন এই পন্থা এএফএ’র। ওই শহরের নানা বয়সী ও পেশার নাগরিকদের মুখে শোনা গেলো বিশ্বকাপ বাছাইপর্বের বাকি দুই ম্যাচের আর্জেন্টিনা স্কোয়াড।

আর্জেন্টিনার প্রাথমিক স্কোয়াড : এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুলি, মারিয়ানো ট্রয়লো, ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্ডি, নাহুয়েল মোলিনা, লিয়েনার্দো বালের্দি, ভ্যালেন্টিন বার্কো, জন ফয়েথ, কেভিন লোমোনাকো, নিকোলাস তালিয়াফিকো, ফাকুন্দো মেদিনা, লিয়েন্দ্রো পারেদেস, এনজো বারেনেচিয়া, এনজো ফার্নান্দেজ, এজাকুয়েল প্যালাসিওস, থিয়েগো আলমাদা, নিকো পাজ, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, নিকোলাস গঞ্জালেস, ফ্রাঙ্কো মাস্তান্তুয়োনো, লিওনেল মেসি, লাউতারো মার্টিনেজ, জিউলিয়ানো সিমিওনে, আনহেল কোরেয়া ও হুলিয়ান আলভারেজ।

উল্লেখ্য, আগামী ৬ জুন ন্যাশনাল জুলিও মার্টিনেজ স্টেডিয়ামে আর্জেন্টিনাকে আতিথ্য দেবে চিলি। ১১ জুন ঘরের মাঠে আলবিসেলেস্তেদের প্রতিপক্ষ কলম্বিয়া। ম্যাচটি অনুষ্ঠিত হবে বুয়েন্স এইরেসের মাস মনুমেন্তালে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা