সংগৃহীত
জাতীয়

অবরোধ ডেকে নেতারা মাঠে থাকে না

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, যারা অবরোধ ডাকছেন তাদের নেতারা মাঠে থাকে না। ভাড়া করে কিছু লোক এনে আগুন লাগানোর চেষ্টা করছে। তিনি বলেন, যারা নাশকতা করছেন তাদের আইনের আওতায় আনতে কাজ করছে গোয়েন্দা পুলিশ।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে এসব কথা বলেন তিনি।

ডিবিপ্রধান বলেন, অবরোধ-হরতালের মধ্যেও রাস্তায় প্রচুর গাড়ি চলাচল করে। সড়কে যানজট লেগে থাকে। যারা অবরোধ ডাকছেন তাদের কেউ মাঠে থাকে না। ভাড়া করে কিছু লোক এনে আগুন লাগানোর চেষ্টা করে, ককটেল মারার চেষ্টা করে। তাদের আমরা গ্রেফতার করছি।

তিনি বলেন, যাদের গ্রেফতার করা হয়েছে তারা স্বীকার করেছেন যে, তাদের বড় ভাই টাকা দিচ্ছে। সেই ভাইদেরও আমরা গ্রেফতার করেছি। গ্রেফতারের পর তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে দায় স্বীকার করেছেন। আমাদের গোয়েন্দা পুলিশের প্রতিটি টিম কাজ করছে।

হারুন অর রশীদ বলেন, যারাই এ ধরনের ঘটনা ঘটাচ্ছে তাদের নাম-নম্বর আমরা পেয়েছি। কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, তফসিল ঘোষণার পর আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা পুলিশ নির্বাচন কমিশনের দিক নির্দেশনায় কাজ করছে। আমরা মনে করি সুষ্ঠু নির্বাচনে যারা বাধাগ্রস্ত করবে, আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করবে তাদের আইনের আওতায় আনা হবে।

ভাঙা গাড়িতে আগুন লাগালেই সবকিছু থেমে যাবে তা নয়। বিচ্ছিন্ন কিছু স্থানে আগুন লাগিয়ে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আর এসব বিচ্ছিন্ন ঘটনার প্রতিক্রিয়া মানুষের মাঝে নেই। মানুষ জীবনের প্রয়োজনে রাস্তায় বের হয়েছে। থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ মাঠে আছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা