ছবি: সংগৃহীত
সারাদেশ

আমরা সংঘাতে জড়াতে চাই না, সেবা দিতে চাই

আমার বাঙলা ডেস্ক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, ‘যদি আমার অফিসারদের মনোবল ঠিক না থাকে, ৫ আগস্টের পর যেভাবে ৮০ বছরের বৃদ্ধ লাঠি হাতে নিয়ে মহল্লা পাহারা দিয়েছেন, ঠিক সেভাবে আবার পাহারা দিতে হবে।’

আজ বৃহস্পতিবার(২০নভেম্বর) সকালে ডিএমপির গোয়েন্দা বিভাগের (ডিবি) সাইবার সাপোর্ট সেন্টার উদ্বোধন অনুষ্ঠানে সংবাদ সম্মেলনে সাজ্জাত আলী এ কথা বলেন।

সাম্প্রতিক অরাজকতা প্রতিরোধের সময় পুলিশ সদস্যদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের বিষয়ে কথা বলেন । তিনি বলেন, ‘পুলিশ যখন একটি অরাজকতা ঠেকানোর, প্রতিহতের চেষ্টা করছিল, তখন আমার অফিসারদের সঙ্গে কী ধরনের ব্যবহার করা হয়েছে? অত্যন্ত দুঃখজনক। আমার অফিসারদের সঙ্গে আপনারা খারাপ ব্যবহার করবেন না। আমরা সংঘাতে জড়াতে চাই না। আমরা সেবা দিতে চাই।

একটি গণ-অভ্যুত্থান হয়ে সরকার পরিবর্তন হয়েছে। এখন যদি একই ধরনের কার্যকলাপ দেখা যায়, তা সমাজে অস্থিরতা সৃষ্টি করবে। এ জন্যই পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছিলেন। কিন্তু তাঁদের প্রতি এমন আচরণ কোনো শিক্ষিত, সচেতন মানুষের কাছ থেকে তাঁরা আশা করেন না।

পল্লবী থানার সামনে ককটেল বিস্ফোরণে এক পুলিশ সদস্যের আহত হওয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমার নিরপরাধ অফিসারকে যেভাবে ককটেল মেরে আহত করা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। এতে আমার সদস্যদের মনোবল ভেঙে যায় এবং এই পরিস্থিতির ক্ষতি সবাইকেই ভোগ করতে হয়। যদি আমার অফিসারদের মনোবল ঠিক না থাকে, ৫ আগস্টের পরে যেভাবে ৮০ বছরের বৃদ্ধ লাঠি হাতে নিয়ে মহল্লা পাহারা দিয়েছেন, ঠিক সেভাবে আবার পাহারা দিতে হবে।’

সাজ্জাত আলী বলেন, যাঁরা ককটেল ছোড়া বা এ ধরনের দুর্বৃত্তায়নের মাধ্যমে পুলিশ সদস্যদের মনোবল ভাঙার চেষ্টা করছেন, তাঁদের কাছে অনুরোধ, এই কাজ করবেন না।

গুলির নির্দেশনার বিষয়ে জানতে চাইলে. সাজ্জাত আলী বলেন, ‘এটা পুলিশ কমিশনারের নির্দেশনা নয়, এটা দেশের আইন। আইন আমি বানাই না, পার্লামেন্ট বানায়। আপনারা আইনটা দেখেন। পুলিশের কাজের আইনে যা বলা আছে, আমি শুধু সেটাই অনুসরণের নির্দেশ দিয়েছি।’

সাইবার নিরাপত্তা শুধু পুলিশের দায়িত্ব নয় বলে উল্লেখ করেন ডিএমপি কমিশনার। তিনি বলেন, এ ক্ষেত্রে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নিরাপদ অনলাইন পরিবেশ গড়তে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

আমি নিজেই একজন জুলাই যোদ্ধা: হিরো আলম

দেশের আলোচিত-সমালোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থা...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

বেবি পাউডারে ক্যানসারের ঝুঁকি, নিষ্পত্তিতে ৬৮ হাজার কোটি টাকা অফার

জনসন অ্যান্ড জনসন কোম্পানির বেবি পাউডার এবং ট্যাল্ক উপাদানযুক্ত অন্যান্য পণ্য...

ওপেনএআইয়ের এআই মডেলের ‘সাইবার হামলা’ ঘিরে বিতর্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে, যার কেন্দ্রে রয়েছে ওপেনএআ...

আর্থিক সংকটে রোনালদোর আল-নাসর

নতুন মৌসুম শুরুর আগেই বড় আর্থিক সংকটে পড়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর ক্লাব আল-না...

লাইফস্টাইল
বিনোদন
খেলা