সংগৃহীত
বাণিজ্য

চলতি বছর ৯ লাখ ৩০ হাজার কর্মীর বিদেশে চাকরির সুযোগ

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের জানুয়ারি থেকে ২ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ থেকে নয় লাখ ৩০ হাজার মানুষ চাকরি নিয়ে বিদেশে গেছেন। এর মধ্যে আট লাখ ৫৮ হাজার ২২৫ জন পুরুষ এবং ৭১ হাজার ৭৭৮ জন মহিলা।

জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক মামুন সরদার গণমাধ্যমকে বলেন, ‘এখন পর্যন্ত বৈদেশিক কর্মসংস্থানের প্রবণতা সন্তোষজনক এবং আমরা আশা করছি এ বছর আরো বেশি রেমিট্যান্স যোদ্ধাকে চাকরি দিয়ে বিদেশে পাঠাতে সক্ষম হবো।’

বাংলাদেশ থেকে সামগ্রিক জনশক্তি রপ্তানি ধীরে ধীরে বাড়বে বলে আশা করা হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত নয় লাখ ৩০ হাজার তিন জন কর্মী বিদেশে চাকরি পেয়েছেন।

বিএমইটির উপ-পরিচালক (চলমান দায়িত্ব) মোহাম্মদ জহিরুল আলম মজুমদার বলেন, টানা নয় মাসে প্রবাসীদের আয় বেড়ে যাওয়ায় রেমিট্যান্সের প্রবাহ ব্যাপকভাবে বেড়েছে।

পাশাপাশি চলতি বছরে বাংলাদেশে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স এসেছে। প্রবাসী বাংলাদেশিরা গত অক্টোবর মাসে দুই দশমিক ৪০ বিলিয়ন মার্কিন ডলার দেশে পাঠিয়েছেন; যা আগের বছরের একই মাসের তুলনায় ২১ দশমিক ৮৩ শতাংশ বেশি।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে, ২০২৩ সালের অক্টোবরে বিদেশে যাওয়া কর্মীরা এক দশমিক ৯৭ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন।

চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত প্রবাসী বাংলাদেশিরা আগের অর্থবছরের একই সময়ে পাঠানো ছয় দশমিক ৮৭ বিলিয়ন ডলারের বিপরীতে আট দশমিক ৯৩ বিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন।

এরআগে, ২০২৪ সালের সেপ্টেম্বরে রেমিট্যান্স এসেছে দুই দশমিক চার বিলিয়ন ডলার।

বিএমইটির কর্মকর্তারা বলেন, আমরা বিদেশে পাঠানো কর্মীর সংখ্যা বৃদ্ধির পাশাপাশি তাদের অধিকার এবং সুরক্ষা নিশ্চিত করার জন্য কাজ করছি।

অনেক দেশে নার্স, ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীদের চাহিদা বাড়ছে। তাই এসব ক্ষেত্রে দক্ষ জনশক্তি সংখ্যা বাড়ানোর মাধ্যমে বিদেশি চাকরির বাজার দখলে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

আশার কথা, দক্ষ চাকরিপ্রার্থী তৈরির জন্য সরকার দক্ষতা উন্নয়ন কর্মসূচির পাশাপাশি বিভিন্ন জেলায় অনেক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করেছে।

একইসঙ্গে, সরকার বৈদেশিক মুদ্রা অর্জনের একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে নথিভুক্ত বৈদেশিক কর্মসংস্থানকেও উৎসাহিত করেছে।

সরকার ডিপ্লোমা ইন শিপ বিল্ডিং ইঞ্জিনিয়ারিং, রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং, জেনারেল মেকানিক্স, ইলেকট্রিক্যাল মেশিন মেইনটেন্যান্স, অটো ক্যাড ২ডি এবং ৩ডি, ওয়েল্ডিং (৬জি), ক্যাটারিং, মেসন, কোরিয়ান, আরবি, ক্যান্টন, জাপানিজ ভাষা শিক্ষাসহ অন্যান্য প্রশিক্ষণ দিচ্ছে।

এর আগে, সরকার বিদেশে বাংলাদেশি চাকরিপ্রার্থীদের জন্য চাকরির বাজার আরো সম্প্রসারণের ওপর সর্বাধিক গুরুত্বারোপ করে বৈদেশিক কর্মসংস্থান খাতকে ‘থ্রাস্ট সেক্টর’ হিসেবে ঘোষণা করেছিল।

আমারবাঙলা/আরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

মিয়ানমারের সঙ্গে ড্র করে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে অবশেষে বের হয়ে এল বাংলাদেশ নারী ফুটবল দল। গ্র...

‘প্রয়োজনীয় সহায়তার অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা’

প্রয়োজনীয় আন্তর্জাতিক সহায়তা ও সুরক্ষার অভাবে পুরো উপত্যকা আজ ধ্বংসস্তূপে পরি...

পুলিশের উচ্চপর্যায়ে বড় রদবদল

বাংলাদেশ পুলিশের উচ্চপর্যায়ে বড় ধরণের রদবদল করা হয়েছে। এতে পুলিশের ডিআইজি, অত...

আইনশৃঙ্খলার উন্নয়নে পুলিশ-জনতার সমন্বয় বাড়াতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ দমনে পুলিশ ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোর...

ফিলিস্তিনিদের ওপর নজিরবিহীন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে: জাতিসংঘ মহাসচিব

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ফিলিস্তিনের গাজার ভয়...

মার্শাল আর্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত

এশিয়ান গেমসের উশু (মার্শাল আর্ট) ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক নতু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা