সংগৃহীত
খেলা

শন উইলিয়ামসকে শাস্তি দিলো আইসিসি

ক্রীড়া ডেস্ক

আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করায় শাস্তি পেয়েছেন জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার শন উইলিয়ামস। আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে তাকে তিরস্কার করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

তিরস্কারের পাশাপাশি এই রোডেশিয়ান ক্রিকেটারের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্টও যুক্ত হয়েছে। উইলিয়ামসের এই শাস্তির খবর বুধবার (২৭ নভেম্বর) একটি বিবৃতি দিয়ে জানিয়েছে আইসিসি।

চলমান জিম্বাবুয়ে-পাকিস্তান সিরিজের ঘটনা। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়ের ইনিংসের ২৬তম ওভারে সাইম আইয়ুবের বলে উইলিয়ামসকে লেগ বিফোর দেন আম্পায়ার। কিন্তু এই ব্যাটসম্যান দাবি করেন, বল ব্যাটে লেগেছে। মাঠেই অসন্তোষ প্রকাশ করেন তিনি।

আম্পায়ারের সিদ্ধান্তের এমন সমালোচনা করায় তার বিরুদ্ধে আচরণবিধি ভাঙার অভিযোগ আনা হয়। অবশ্য ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের কাছে দোষ স্বীকার করে নেন উইলিয়ামস। তাতে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

১৪৬ রানের লক্ষ্যে সাইমের বিধ্বংসী সেঞ্চুরিতে ম্যাচটি ১০ উইকেটে জিতে সিরিজে সমতা ফেরায় পাকিস্তান। দুই দলের সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডে হবে আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর)।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

চার অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

দেশের চার অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে য...

সাঈদ-উর রহমান: শিক্ষার্থীর মর্যাদায় আস্থার শিক্ষক

কোনো শিক্ষকের কথা মনে পড়লে সাধারণত তাঁর পড়ানো কোনো তত্ত্ব, বিশেষ কোনো বক্তৃতা...

কনটেন্ট ক্রিয়েটর রাহীর বাসায় ১০ লাখ টাকার মালামাল লুটের অভিযোগ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে কনটেন্ট ক্রিয়েটর তানভীর রাহীর ভাড়া বাসায় ঢুকে প্রায়...

এশিয়ান গেমস উপলক্ষে জাপান গেলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান চার দিনের সরকারি সফরে জাপা...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা