সাফজয়ী দলকে সংবর্ধনা দেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসপ্রধান উপদেষ্টার প্রেস উইং । ছবি: সংগৃহীত
খেলা

সাফজয়ী মেয়েদের দেড় কোটি টাকা দিচ্ছে বাফুফে

ক্রীড়া প্রতিবেদক

নেপালে ২০২৪ সাফ জয়ী বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য দেড় কোটি টাকা অর্থ পুরস্কার দেবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ বাফুফের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

বাংলাদেশের নারী ফুটবল দল গত ৩০ অক্টোবর কাঠমান্ডুতে নেপালকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ জেতে।

নেপালে মেয়েদের সাফ ব্যস্ততার মধ্যে গত ২৬ অক্টোবর ঢাকায় বাফুফের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন কমিটি আজই বাফুফে ভবনে প্রথম সভায় মিলিত হয়।

সভার আলোচ্যসূচির মধ্যে অন্যতম ছিল মেয়েদের সাফ জয়। মিডিয়া কমিটির নতুন চেয়ারম্যান আমিরুল ইসলাম জানান, সাফজয়ী দলটিকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। সেই সঙ্গে দেড় কোটি টাকা অর্থপুরস্কারও।

তবে সংবর্ধনা অনুষ্ঠানের জন্য এখনো দিনক্ষণ চূড়ান্ত করা হয়নি।

নেপালে সাফ জিতে ঢাকায় পৌঁছানোর পর বাংলাদেশের মেয়েদের দলটিকে বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে মতিঝিলের বাফুফে ভবন পর্যন্ত নিয়ে যাওয়া হয়।

ওই সময় জাতীয় ক্রীড়া পরিষদের পক্ষ থেকে নারী ফুটবল দলের জন্য এক কোটি টাকা অর্থ পুরস্কার ঘোষণা করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সাবিনা খাতুনদের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে।

গত ২ অক্টোবর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস তাঁর বাসভবন যমুনায় মেয়েদের দলটিকে সংবর্ধনা দেন।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা