ফাইল ফটো
খেলা

সাকিব আল হাসানের বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ!

ক্রীড়া ডেস্ক

ক্রিকেটার সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্যারিয়ারে ম্যাচ খেলেছেন প্রায় ৪৫০টি। উইকেট নিয়েছেন ৭০০-এর বেশি। ১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার তার। কখনোই বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন ওঠেনি সাকিবের।

এবার ক্যারিয়ারের একদম শেষ প্রান্তে এসে প্রশ্ন উঠেছে সাবেক নম্বর ওয়ান অলরাউন্ডারের বোলিং অ্যাকশন নিয়ে।

ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন-ক্রিকইনফো জানিয়েছে, প্রশ্নবিদ্ধ বোলিং অ্যাকশনের জন্য সাকিবকে তার বোলিং অ্যাকশন পরীক্ষা করতে বলেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলশ ক্রিকেট বোর্ড (ইসিবি)।

সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে প্রশ্ন উঠেছে কাউন্টি চ্যাম্পিয়নশিপের একটি ম্যাচে। গত সেপ্টেম্বরে ডিভিশন-১-এ সারের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন এই বাংলাদেশি অলরাউন্ডার। ইংল্যান্ড জাতীয় দলের ম্যাচ থাকায় সারের ৮ জন খেলোয়াড় ছিলেন না। সেই তালিকায় ছিলেন দুই স্পিনার উইল জ্যাকস ও ড্যান লরেন্স। তাই সারের জন্য একটি ম্যাচ খেলেন সাকিব।

এই ম্যাচ খেলার মধ্য দিয়ে দীর্ঘ এক যুগ পর কাউন্টি ক্রিকেটে ফেরেন সাকিব। ২০১১-১২ মৌসুমে ওরচেস্টারশায়ারের হয়ে খেলেছিলেন এই বাঁহাতি। টনটনে প্রত্যাবর্তনের ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট শিকার করে স্মরণীয় করে রাখেন। তবে ম্যাচটা তার দল ১১১ রানে হেরে যায়।

সেই ম্যাচে সাকিব দুই ইনিংস মিলিয়ে ৬৩ ওভার বল করলেও একটি ‘নো বল’ ও ডাকেননি ফিল্ড আম্পায়াররা। তবে সেই ম্যাচের প্রায় দুই মাস পর জানা গেছে, ওই সময় সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন সেই ম্যাচের দুই ফিল্ড আম্পায়ার।

তবে আপাতত সাকিবকে মাঠের বাইরে থাকতে হচ্ছে না। সাকিবকে নিষেধাজ্ঞা বা কোনো শাস্তি দেওয়া হয়নি। তবে বোলিং অ্যাকশনের শুদ্ধতার পরীক্ষা দিতে হবে তাকে। যা নিয়ে আলোচনাও শুরু করেছেন সাকিব। এমনটিই জানিয়েছে ইএসপিএন-ক্রিকইনফো। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন সাকিব।

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সময় বেকায়দায় আছেন সাকিব। তার শেষ টেস্ট খেলা হয়নি মিরপুর। অনেকটা দেশের হয়ে সব ফরম্যাটের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন তিনি। এ সময়েই এল তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহের খবর।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

৫ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের দাবিতে শিক্ষকদের অনশন

২০১৩ সালের গেজেট থেকে বাদ পড়া অনধিক ৫ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়ক...

বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত

ওয়েন বাংলাদেশ ও চীনের মধ্যে বহুমুখী সহযোগিতা আরও সম্প্রসারণ ও সুদৃঢ় করার আহ...

ইসরায়েল ম্যাচ নিয়ে আয়ারল্যান্ডের নতুন সিদ্ধান্ত

২০২৬-২৭ উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ বয়কট না করে...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্...

এক ম্যাচে ১১ জনের অভিষেক, সুলিভানের ইতিহাস

পেরুকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে একসঙ্গে ১১ জন খেলোয়াড়ের অভিষেক ঘটিয়ে এক অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা