সংগৃহীত
খেলা

কাতালান ডার্বিতে বার্সার সহজ জয় 

ক্রীড়া ডেস্ক

মাঠে তখনো নামেনি বার্সেলোনা। এর আগেই নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে ৬ পয়েন্ট এগিয়ে ছিল দলটি। পরে কাতালান ডার্বিতে (নগর প্রতিদ্বন্দ্বী) এস্পানিওলের বিপক্ষে ৩-১ ব্যবধানের জয়ে শীর্ষস্থান আরো মজবুত করে নিলো বার্সা।

১২ ম্যাচে বার্সার পয়েন্ট এখন ৩৩। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা বর্তমান চ্যাম্পিয়ন রিয়ালের পয়েন্ট ২৪।

রবিবার (৩ নভেম্বর) রাতে ঘরের মাঠে বার্সার হয়ে জোড়া গোল করেন দানি ওলমো। বার্সার জার্সিতে এবারই প্রথম একাধিক গোল করলেন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার। বার্সার ৫ ম্যাচে এ নিয়ে ৫ গোল করলেন তিনি। বাকি এক গোল করেন রাফিনহা।

উড়তে থাকা বার্সেলোনার জন্য অক্টোবর ছিল বড় পরীক্ষার মাস। বড় দলগুলোর বিপক্ষে হ্যান্সি ফ্লিকের দল কেমন করে, সেটিই দেখার অপেক্ষায় ছিল অনেকে। এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দেওয়ার পর বার্সাকে নিয়ে সংশয় ছিল না খুব একটা। এরপরেও কাতালান ডার্বির মাহাত্ম্যটা ছিল আলাদা।

প্রথম গোলের আগেই তিনবার এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল। সেই তিন সুযোগের দুটি নষ্ট করেন স্প্যানিশ ফরোয়ার্ড ওলমো, একবার বার উঁচিয়ে মেরেছেন। অন্যবার লক্ষ্যে বল রাখলেও তা তুলে দিয়েছেন গোলরক্ষকের হাতে। লামিনে ইয়ামালের দূরপাল্লার শট ঠেকিয়ে এস্পানিওলকে প্রাথমিকভাবে বাঁচিয়ে দেন গার্সিয়া।

এসবই ছিল প্রথম ১২ মিনিটের আগে। এরপরের বার্সা পিকচার পারফেক্ট। এদিন বার্সার গোল তিনটিই এসেছে প্রথমার্ধে। ১২ মিনিটে দানি ওলমোর গোলে এগিয়ে যায় দলটি। বার্সেলোনার নতুন সেনসেশন লামিনে ইয়ামাল অবদান রেখেছেন এই গোলে। তার দারুণ এক ট্রিভেলা পাসে পা ছুঁইয়ে গোল করেন দানি ওলমো।

২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। মার্ক কাসাদোর জোগান দেওয়া বলে এসপানিওলের আগুয়ান গোলরক্ষকে ফাঁকি দিয়ে বার্সাকে দ্বিতীয় গোলটি এনে দেন রাফিনহা। এ মৌসুমে বার্সার জার্সিতে রাফিনহার এটি ১১ তম গোল।

৮ মিনিট পর বার্সাকে তৃতীয় গোলটি এনে দেন ওলমো। বার্সা তৃতীয় গোলটি পাওয়ার আগেই দলটি জালে বল পাঠিয়েও অফসাইডের কারণে গোল পায়নি এস্পানিওল। তবে এরমাঝে বার্সা নষ্ট করেছে একাধিক সুযোগ। ৬৩ মিনিটে পুজাভি পুয়াদোর গোলের আগে-পরে আরও দুবার বার্সার জালে বল পাঠিয়েছিল এস্পানিওল।

তবে এখানেও খেল দেখিয়েছে হ্যান্সি ফ্লিকের হাই লাইন অব ডিফেন্স। অফসাইডের কারণে গোল পাওয়া হয়নি এস্পানিওলের। ম্যাচের যোগ করা সময়ে বার্সারও একটি গোল বাতিল হয় অফসাইডে। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয় বার্সেলোনাকে।

আমারবাঙলা/আরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা