ছবি: সংগৃহীত
খেলা

চেন্নাই ছাড়ছেন মোস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক

আন্দ্রে রাসেলকে ইয়র্কার দিয়ে বোল্ড করার কথাটা মনে আছে? এখনো চোখে লেগে থাকে। এরপর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলে একের পর এক সফলতা পেয়েছেন বাংলাদেশের বোলার মোস্তাফিজুর রহমান।আইপিএলের শেষ আসের তিনি খেলেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে।

তবে এবার আর মোস্তাফিজের সঙ্গে চুক্তি নবায়ন করেনি দলটি। আইপিএলের পরবর্তী আসরে মোস্তাফিজুর রহমানকে ধরে রাখেনি চেন্নাই। যার কারণে ২০২৫ আইপিএলে দল পেতে আবারও নিলামে নাম ওঠাতে হবে তার। মোস্তাফিজ আইপিএলে খেলেছেন কলকাতা, হায়দারাবাদ, রাজস্থান ও সব শেষ চেন্নাইয়ের হয়ে। মোট ৫৭ ম্যাচ খেলে কাটার মাস্টার নিয়েছেন মোট ৬১টি উইকেট।

২০১৬ সাল থেকে ২০২৪ সাল আইপিএলে খেলেছেন এ বাঁহাতি পেসার। সবচেছে বেশি ২০১৬ তে ১৭ ইউকেট নিয়েছেন। এরপর এই বোলারের আবার সুখের সময় আসে ২০২১ সালে এবার নেন ১৪ ইউকেট।

তবে অবশ্য সবচেয়ে বেস্ট ফিগারের বোলিং করেছেন গেল বছর। চেন্নাইয়ের হয়ে ২৯ রান দিয়ে পেয়েছিলেন ৪ উইকেট। আর ইকোনোমির দিক দিয়ে এ বলার মুন্সিয়ানা দেখিয়েছেন ২০১৬ সালেই। এই আসরে তিনি গড়ে দিয়েছেন মাত্র ৬ দশমিক ৯ রান।

আইপিএলের পরবর্তী আসরের জন্য খেলোয়াড় ধরে রাখার সর্বশেষ দিন ছিল আজ। প্রতিটি দলের পাঁচজন আন্তর্জাতিক ক্রিকেটারসহ মোট ছয়জন খেলোয়াড় ধরে রাখার সুযোগ ছিল। চেন্নাই সুপার কিংস ধরে রেখেছে পাঁচজনকে। তারা হলেন, রুতুরাজ গায়কোয়াড়, মাতিশা পাতিরানা, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা ও মহেন্দ্র সিং ধোনি। এবারের আইপিএল শুরুর আগে হবে মেঘা নিলাম। প্রতিটি দল ধরে রাখা খেলোয়াড়দের দামসহ মোট ১২০ কোটি রুপির খেলোয়াড় কিনতে পারবে।

১৯৯৫ সালে সাতক্ষীরায় জন্মান মোস্তাফিজ। অভিষেক ম্যাচেই ভারতের বিপক্ষে পাঁচ উইকেট নিয়ে তাক লাগিয়ে দেন বিশ্বকে। এরপর থেকেই শুরু হয় মোস্তাফিজ চর্চা। ডাক পান কাউন্টি ক্রিকেটে। সেখানেই মূলত মোড় ঘুরে যায় বাংলাদেশি এ বোলারের।

চোট পেচে কিছুটা পরিবর্তন আসে তার বোলিং অ্যাকশনে। তাতে কিছুটা খেই হারান তিনি। তারপরও এখনো এই বলার বিশ্বক্রিকেট শিবিরে এক আতঙ্কের নাম।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা