সংগৃহীত ছবি
খেলা

প্রথম দিনে বড় সংগ্রহ দ. আফ্রিকার

স্পোর্টস ডেস্ক : চট্টগ্রাম টেস্টে বাংলাদেশি বোলারদের হতাশায় ডুবিয়ে প্রথম দিনে ৩০৭ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। এতে প্রথম ইনিংসে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে প্রোটিয়ারা।

প্রথম দিনে ৮১ ওভার ব্যাট করে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান তুলেছে দক্ষিণ আফ্রিকা। ডেভিড বেডিংহ্যাম ২৫ বলে ১৮ রান এবং ২১১ বলে ১৪১ রানে অপরাজিত থেকে প্রথম দিনের খেলা শেষ করেছে টনি ডে জর্জি। এখান থেকেই দ্বিতীয় দিনের খেলা শুরু করবে দুই দল।

মঙ্গলবার (২৯ অক্টোবর) টস জিতে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করেছিলেন দুই প্রোটিয়া ব্যাটার এইডেন মারক্রাম এবং টনি ডে জর্জি। দুজনের ব্যাট থেকে আসে ৭৯ রান। ৫৫ বলে ৩৩ রান করে তাইজুলের প্রথম শিকার হন মারক্রাম।

তৃতীয় উইকেটে ক্রিস্টান স্টাবসকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার জর্জি। দুজনের ব্যাটে ভর করে প্রথম সেশনে ১০৯ রান তুলেছিল প্রোটিয়ারা। দ্বিতীয় সেশনে মাঠে নেমেই ফিফটি তুলে নেন টনি ডে। অপর প্রান্ত থেকে ১০৭ বলে ফিফটি তুলে নেন স্টাবস।

নিয়ন্ত্রিত ব্যাটিংয়ে ১৪৬ বলে সেঞ্চুরি তুলে নেন জর্জি। এই তার প্রথম টেস্ট সেঞ্চুরি। এতে দ্বিতীয় সেশনে ২৮ ওভার ব্যাট করে ৯৬ রান তুলতে পারে সফরকারীরা। তৃতীয় সেশনেও বোলিংয়ে আলো ছড়াতে পারেনি টাইগার বোলাররা। দুর্দান্ত ব্যাটিংয়ে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন স্টাবসও।

এরপর বেশিক্ষণ পিচে থাকতে পারেননি তিনি। ১৯৮ বলে ১০৬ রান করে তাইজুলের দ্বিতীয় শিকার হন এই ডান হাতি ব্যাটার। এতে জর্জি এবং স্টাবসের মধ্যকার ২০১ রানে জুটি ভাঙে। এরপর জর্জিকে সঙ্গ দেন বেডিংহ্যাম।

শেষ পর্যন্ত ডেভিড বেডিংহ্যাম ২৫ বলে ১৮ রান এবং টনি ডে জর্জির ২১১ বলের অপরাজিত ১৪১ রানে ভর করে ৮১ ওভারে ২ উইকেট হারিয়ে ৩০৭ রান তুলেছেন দক্ষিণ আফ্রিকা। দিনের নির্ধারিত ওভারের থেকে ৯ ওভার আগে খেলা সমাপ্ত ঘোষণা করে আম্পায়ার।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লিবিয়া থেকে ১৭৪ বাংলাদেশিকে প্রত্যাবাসন

লিবিয়ার বেনগাজীস্থ গানফুদা ডিটেনশন সেন্টার এবং ত্রিপোলিস্থ তাজুরা ডিটেনশন সেন...

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের হতাশা প্রকাশ।

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ গতকাল ৭ জুলাই ২০২৬ ইং তারিখ মঙ্গলবার রাজধানীর প্রেসক...

বাংলাদেশিদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের পর বাংলাদেশি শ্রমিকদের জন্য আবারও খুলে দেয়া...

স্বাস্থ্যসেবা নিশ্চিতের প্রতিশ্রুতি পূরণে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘জনগণকে মানসম্মত স্বাস্থ্যস...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন করেছেন। দেশে...

দুই বাংলার দুই নতুন সরকার কি নজর দেবেন মৈত্রী-বন্ধন এবং উত্তরের মিতালী এক্সপ্রেসে? 

১৯৪৭ সালে দেশভাগ হওয়ার আগে এপার এবং ওপার বাংলার যোগাযোগ মাধ্যম হিসেবে খোলা ছি...

ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে মদনে আনন্দ মিছিল

নেত্রকোনার মদনে উপজেলা ও পৌর ছাত্রদলের নবগঠিত (আংশিক) কমিটিকে স্বাগত জানিয়ে আ...

মদনে অগ্নিকান্ডে গবাদিপশু ও মালামাল পুড়ে ছাই

নেএকোনার মদন উপজেলার ফতেপুর ( তুলাপাড়া) গ্রামে মঙ্গলবার রাতে এক আকস্মিক অগ্নি...

দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর এক ব্যবসায়ীকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকায় দুর্বৃত্তদের গুলিতে নোয়াখালীর এক প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ন...

হাম আতঙ্কে তিন প্রাণহানি, ২৪ ঘণ্টায় পরিস্থিতির অবনতি

স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা