ছবি: সংগৃহীত
খেলা
দ্বিতীয় টেস্ট

ইনিংস ব্যবধানে হারের লজ্জা বাংলাদেশের

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ বনাম সাউথ আফ্রিকার দ্বিতীয় টেস্ট ম্যাচে শুরু থেকেই চালকের আসনে ছিলো প্রোটিয়ারা। প্রথম দিন টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল সাউথ আফ্রিকা।

প্রথম ইনিংসে তারা ৬ উইকেট হারিয়ে ৫৭৫ রানে ইনিংস ডিক্লেয়ার করে। দলের পক্ষে টনি দে জর্জি সর্বোচ্চ ১৭৭ রান করেন। এছাড়া ট্রিস্টান স্ট্রাবস ও উইলেম মুল্ডার উভয়েই পেয়েছেন সেঞ্চুরির দেখা। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৫ উইকেট নেন তাইজুল ইসলাম। জবাবে রাবাদার বোলিং তোপে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। ১৫১ রানে গুটিয়ে ফেলে প্রথম ইনিংস। পড়ে ফলোঅনে।

ফলোঅনে ব্যাটিং করতে নেমে বাংলাদেশ ব্যাটারদের হাল দেখে যে কারো মনে হবে, তারা যেন ইনিংস ব্যবধানে হারের লজ্জাই পেতেই মাঠে নেমেছে। স্কোরবোর্ডে মাত্র ৮০ রান যোগ করতেই খরচ ৭ উইকেট। শেষমেশ ১৪৩ রানে গুটিয়ে গেলে প্রোটিয়ারা ২৭৩ রান এবং ইনিংস ব্যবধানে জয়ী হয়।

প্রথম ইনিংসে বাংলাদেশের পক্ষে মমিনুল হক সর্বোচ্চ ৮২ রান করেন।বাংলাদেশের টেস্ট ইতিহাসের দ্বিতীয় সবচেয়ে বড় পরাজয় এটি। ২০০২ সাল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ইনিংস ও ৩১০ রানের জয় সবচেয়ে বড় ব্যবধানের হার। এর আগে প্রথম টেস্টে ৭ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয় বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকাr প্রথম ইনিংসে ৩০৮ রানের বিপরীতে মাত্র ১০৬ রানে গুটিয়ে যান শান্তরা। তবে প্রথম ইনিংসে ব্যর্থ হওয়ার পর বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ায় স্কোরবোর্ডে ৩০৭ রান জমা করলেও শেষ রক্ষা হয়নি।

আমার বাঙলা/ এসডি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা