সংগৃহীত
খেলা

ছাদখোলা বাসে সাফজয়ী মেয়েরা

স্পোর্টস রিপোর্টার

ছাদখোলা বাসের অভিনন্দন পেয়েছেন বাংলাদেশ নারী ফুটবল টিমের সাফজয়ীরা। আজ বৃহস্পতিবার বিমানবন্দর থেকে আনুষ্ঠানিকতা সেরেই সবাই ছাদখোলা বাসে শহর প্রদক্ষিণ করেন। এর আগে বাফুফে থেকে ছাদখোলা বাস প্রস্তুত রাখা হয়েছিল।

এর আগে বিমানবন্দরে নেমে জনাকীর্ণ সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ জাতীয় নারী দলের কোচ, অধিনায়কসহ অন্যরা। কথা বলতে এসে তাদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। জাতীয় দলের সাবিনা খাতুন টানা দ্বিতীয়বারের মতো অধিনায়ক হয়ে শিরোপা জিতেছেন।

নিজের অভিব্যক্তি প্রকাশ করতে এসে বৃহস্পতিবার সাংবাদিকদের বলেছেন, ‘প্রথমেই ধন্যবাদ দিতে চাই দেশের মানুষকে যারা এই জয়ের জন্য অধীর আগ্রহী ছিলেন। সকলকে খুশী করতে পেরে, দলের সকল সদস্য ও বাফুফের সকলে অনেক আনন্দিত। সর্বপ্রথম ধন্যবাদ দিতে চাই সাবেক প্রেসিডেন্ট কাজী সালাউদ্দিন স্যার ও উইমেন্স কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ এবং বর্তমান প্রেসিডেন্ট তাবিথ আওয়াল স্যার ও নতুন কমিটিকে। সকলের দোয়া ও সমর্থনে আজ এই সফলতা এসেছে।’

সাবিনা এরপরই জানান নিজের অনুভূতির কথা, ‘দ্বিতীয়বারের মতো এই আনন্দ প্রথম ট্রফি জয়ের মতোই লাগছে। এতো মানুষের সমাগম প্রমাণ করে বাংলাদেশের মানুষ ফুটবলকে কতটুকু ভালোবাসে। আমাদের জন্য দোয়া করবেন। সকল কোচিং স্টাফ যারা কঠোর পরিশ্রম করেছে তাদেরকেও ধন্যবাদ জানাই।’

টুর্নামেন্ট সেরা গোলকিপার রুপনা চাকমা নিজের প্রতিক্রিয়ায় বলেছেন, ‘এখানে আসার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

জয়সূচক গোলদাতা রিতুপর্ণা চাকমা ট্রফি পেয়ে দারুণ খুশি, ‘সকলকে ধন্যবাদ এখানে আসার জন্য। এই ট্রফিটা দেশবাসীকে উপহার দিতে পেরে আমরা খুবই আনন্দিত। আপনারা আমাদের আশীর্বাদ করবেন যাতে ভবিষ্যতে আরও ভালো ট্রফি উপহার দিতে পারি।’

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা