ছবি: সংগৃহীত
খেলা
এশিয়া কাপ

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

আজ (বৃহস্পতিবার ৩১ আগষ্ট) ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে শ্রীলংকাকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় ম্যাচটি শুরু হয়।

এশিয়া কাপের আগেই ইনজুরিতে ছিটকে গিয়েছেন তামিম ইকবাল। আরেক ওপেনার লিটন দাস জ্বরের কারণে শেষ মুহূর্তে দেশ ছাড়তে পারেননি। লিটনের বদলে শেষ মুহূর্তে দলে ডাক পান এনামুল হক বিজয়। তবে তাকে রাখা হয়নি মুল একাদশে। গুরুত্বপূর্ণ এই ম্যাচে নির্বাচকরা ভরসা রেখেছেন অভিষিক্ত তানজিদ তামিম ও নাঈম শেখের উপর।
অন্যদিকে, চোটে জর্জরিত শ্রীলঙ্কা ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিয়ে একাদশ সাজিয়েছে। তিনজন বিশেষজ্ঞ বোলারের সঙ্গে নেওয়া হয়েছে দুজন অলরাউন্ডার। পেস আক্রমণে রয়েছেন কাসুন রাজিথা, মাথিশা পাথিরানা। একমাত্র বিশেষজ্ঞ স্পিনার মহেশ থিকশানা। স্পিন অলরাউন্ডার হিসেবে একাদশে আছেন দুনিথ ওয়েলালাগে, ধানাঞ্জয়া ডি সিলভা।

বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ : দাসুন শানাকা (অধিনায়ক), পাথুম নিসাঙ্কা, দিমুথ করুনারত্নে, কুশাল মেন্ডিস (উইকেটকিপার), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দুনিথ ওয়েলালাগে, মহেশ থিকশানা, কাসুন রাজিথা ও মাথিশা পাথিরানা।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা