খেলা

শুরু হচ্ছে ওয়ালটন রেফারিজ ফুটবল টুর্নামেন্ট

এম.এ আজিজ রাসেল: ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ—পিএলসি’র পৃষ্ঠপোষকতায় ও কক্সবাজার ফুটবল রেফারিজ অ্যাসোসিয়েশনের আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে ‘ওয়ালটন কক্সবাজার চতুর্থ রেফারিজ ফুটবল টুর্নামেন্ট—২০২৩।’

বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল স্মরণে কক্সবাজারের বাহারছড়াস্থ মুক্তিযোদ্ধা মাঠে ছয়টি দলের অংশগ্রহণে ২ দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে শনিবার পর্যন্ত। সকাল ৯টায় টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন পুলিশ সুপার মো. মাহফুজুল ইসলাম।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ালটনের জেষ্ঠ্য নির্বাহী পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন), জেলা ক্রীড়া সংস্থার সহ—সভাপতি অরূপ বড়ুয়া অপু, কক্সবাজার ফুটবল রেফারি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবুল কাশেম কুতুবী ও কুটুমবাড়ির সত্বাধিকারি নুরুল কবির পাশাসহ অন্যান্যরা।

সংবাদ সম্মেলনে জানানো হয় এবারের প্রতিযোগিতায় ছয়টি দলের হয়ে ৮০ জন রেফারি অংশ নিবে। দলগুলো হলো— সেন্টমার্টিন, কুতুবদিয়া, মহেশখালী, ছেড়াদ্বীপ, সোনাদিয়া ও শাহপরীর দ্বীপ। ছয়টি দলকে দুই গ্রুপে ভাগ করে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। দুই গ্রুপ থেকে চারটা দল উঠবে সেমিফাইনালে।

সেখান থেকে দুটি দল খেলবে ফাইনাল। প্রতিযোগিতার চ্যাম্পিয়ন, রানার্স—আপ ও তৃতীয় হওয়া দলকে ট্রফি ও মেডেল দেওয়া হবে। আর চ্যাম্পিয়ন ও রানার্স—আপ দলের খেলোয়াড়দের ওয়ালটনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে।

সংবাদ সম্মেলনে এফএম ইকবাল বিন আনোয়ার (ডন) বলেন, ‘একজন দক্ষ ও চৌকস রেফারি অত্যন্ত সুন্দর ও সুষ্ঠভাবে ম্যাচ পরিচালনা করতে পারেন। রেফারিদের দক্ষ ও চৌকস করে তুলতে খেলাধুলা প্রয়োজন। সে কারণেই তাদের ফুটবল প্রতিযোগিতায় চতুর্থবারের মতো পৃষ্ঠপোষকতা করছে ওয়ালটন।’

ওয়ালটন গ্রুপকে ধন্যবাদ দিয়ে আবুল কাশেম কুতুবী বলেন, ‘ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় শুক্রবার থেকে আবারও শুরু হতে যাচ্ছে রেফারিজ ফুটবল টুর্নামেন্ট। এ নিয়ে চতুর্থবারের মতো ওয়ালটন আমাদের পাশে আছে। আসলে কক্সবাজারের খেলাধুলাকে এগিয়ে নিতে সবসময় পাশে থাকে ওয়ালটন। বিভিন্ন প্রতিযোগিতায় নিয়মিত পৃষ্ঠপোষকতা করে আসছে এই করপোরেট প্রতিষ্ঠানটি। সে জন্য ওয়ালটনকে ধন্যবাদ জানাই।’

এই আয়োজনের মিডিয়া পার্টনার এটিএন বাংলা, এটিএন নিউজ ও আরটিভি। সহযোগিতায় রয়েছে মার্সেল। অনলাইন পার্টনার রাইজিংবিডি ডটকম।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা