খেলা

বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি

স্পোর্টস ডেস্ক : আগামী ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপ। সময়ের হিসাবে বিশ্বকাপের আর মাত্র ৪০ দিন বাকি। শেষ সময়ের প্রস্তুতি হিসেবে দ্বিপাক্ষীয় সিরিজ কিংবা এশিয়া কাপের মত টুর্নামেন্টে মনযোগ দিচ্ছে দলগুলো।

এরই মাঝে নিজেদের দল সম্পর্কে আভাস দিয়ে রেখেছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, বাংলাদেশসহ একাধিক দেশ। তবে চূড়ান্ত প্রস্তুতির অংশ হতে বিশ্বকাপের মূল ভেন্যু ভারতেই একাধিক ম্যাচ খেলার সুযোগ পাবে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশগুলো।

আইসিসি আগেই জানায়, প্রতিটি দল কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ হিসেবে দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। এবার প্রকাশ করা হল প্রস্তুতি ম্যাচের পূর্ণাঙ্গ সূচি। বিশ্বকাপের আগে ভারতের তিন স্টেডিয়ামে ৪ দিনে মোট ১০টি প্রস্তুতি ম্যাচের আয়োজন করবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।

আইসিসি জানিয়েছে, প্রস্তুতিপর্বের সকল ম্যাচই হবে দিবারাত্রির সূচিতে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে প্রতিটি ম্যাচ। প্রস্তুতি পর্বের এই ম্যাচগুলোতে ১৫ জনের সকলকে খেলানোর অনুমতি দেওয়া হয়েছে। ৩ অক্টোবরের ম্যাচগুলো শেষে ৪ অক্টোবর হবে বিশ্বকাপের ক্যাপ্টেন্স ডে। এদিন অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের পরিচয় করানো হবে।

বিশ্বকাপের প্রস্তুতি পর্বের ম্যাচের সূচি:

২৯ সেপ্টেম্বর বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা গৌহাটি
২৯ সেপ্টেম্বর দক্ষিণ আফ্রিকা বনাম আফগানিস্তান থিরুভান্থাপুরাম
২৯ সেপ্টেম্বর নিউজিল্যান্ড বনাম পাকিস্তান হায়দরাবাদ
৩০ সেপ্টেম্বর ভারত বনাম ইংল্যান্ড গৌহাটি
৩০ সেপ্টেম্বর অস্ট্রেলিয়া বনাম নেদারল্যান্ডস থিরুভান্থাপুরাম
২ অক্টোবর বাংলাদেশ বনাম ইংল্যান্ড গৌহাটি
২ অক্টোবর নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা থিরুভান্থাপুরাম
৩ অক্টোবর আফগানিস্তান বনাম শ্রীলঙ্কা গৌহাটি
৩ অক্টোবর ভারত বনাম নেদারল্যান্ডস থিরুভান্থাপুরাম
৩ অক্টোবর পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া হায়দরাবাদ

এবি/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা