ছবি: সংগৃহীত
খেলা

ফের দুঃসংবাদ টাইগার শিবিরে!

ক্রীড়া প্রতিবেদক : এশিয়া কাপের আগে আরও একটি দুঃসংবাদ পেল বাংলাদেশ শিবির। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন ডানহাতি ওপেনার সাইফ হাসান।

সোমবার (২৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, 'কয়েকদিন আগে তার পরীক্ষা পজিটিভ আসে। কিন্তু এখন সাইফের তাপমাত্রা স্বাভাবিক রয়েছে। আমরা সবকিছু দেখাশোনা করছি।'

এদিকে গতকাল জ্বরের কারণে এশিয়া কাপের প্রথম ফ্লাইট ধরতে ব্যর্থ হন লিটন দাস। জানা গেছে আজ পর্যন্ত জ্বর কমেনি টাইগার এই ওপেনারের।

লিটন যদি শেষ পর্যন্ত এশিয়া কাপের প্রথম ম্যাচে মাঠে নামতে না পারে সেক্ষেত্রে বিকল্প ওপেনার হিসেবে বিসিবির প্রথম পছন্দ ছিল অতিরিক্ত হিসেবে থাকা সাইফ। তবে তিনিও ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়ায় টাইগার শিবিরে জমাট বেধেছে কালো মেঘ।

সব মিলিয়ে বলা চলে এশিয়া কাপ শুরুর আগে খুব একটা স্বস্তিতে নেই টিম ম্যানেজমেন্ট। কেননা লিটন এবং সাইফের মধ্যে কেউ যদি শেষ পর্যন্ত যেতে না পারে একটা বড় সমস্যায় পড়বে বাংলাদেশ।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা