সংগৃহীত ছবি
খেলা

পাকিস্তান সফরে যাবেন সাকিব

স্পোর্টস ডেস্ক : আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলতে আগামী ১৭ আগস্ট পাকিস্তানে উড়াল দেবে বাংলাদেশ। এরপর আগামী ২১ ও ৩০ আগস্ট স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। সেই সিরিজ সামনে রেখেই এখন জোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

এই সিরিজ সামনে রেখে ফেরানো হচ্ছে স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদকেও। এছাড়াও গত কয়েকদিন ধরে চট্টগ্রামে বিশেষ ক্যাম্প করছে ক্রিকেটাররা। যেই সিরিজ সামনে রেখে এত প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল। অথচ সেই সিরিজে কোনো প্রস্তুতি না নিয়েই মাঠে নামতে পারেন সাকিব।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যাটে বলে পারফর্ম করতে ব্যর্থ সাকিব এরপর যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেট খেলে বর্তমানে খেলছেন কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি লিগে। যদিও খুব বেশি নিজের নামের সুবিচার করতে পারছেন না তিনি। বল হাতে মাঝে মাধ্যে পারফর্ম করলেও ব্যাট হাতে পাচ্ছেন না রানের দেখা। লম্বা সময় ধরেই সাকিবকে ভুগতে হচ্ছে চোখের সমস্যায়।

অথচ, দীর্ঘ ফরম্যাটে মাঠে নামার আগে কোনো রকম প্রস্তুতি ছাড়ায় সাকিবকে খেলানোর কথা ভাবছে বিসিবি। আগামী ১২ আগস্ট পর্যন্ত সাকিবের এনওসির মেয়াদ থাকায় সেখান থেকে সরাসরি পাকিস্তানে দলের সঙ্গে যোগ দেওয়ার সম্ভবনায় বেশি সাকিবের।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান জালাল ইউনুস জানান, ‘সে টেস্টে অ্যাভেইলেবল (পাওয়া যাবে)। আমার সঙ্গে, বোর্ডের সঙ্গে, নির্বাচকদের সঙ্গে কথা হয়েছে। সময় যদি না থাকে, সে হয়তো দুবাই থেকে সরাসরি (পাকিস্তানে) চলে যাবে। অথবা তাকে বলা হয়েছে ঢাকায় এসে দলের সঙ্গে দু-এক দিন অনুশীলন করে একসঙ্গে যাওয়ার জন্য। ওকে (সাকিব) পাকিস্তান সিরিজে পাওয়া যাবে।’

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পর্যটন বিকাশে সরকারি-বেসরকারি সমন্বয় জরুরি: মীর হেলাল উদ্দিন

পর্যটন শিল্পের বিকাশে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে শক্তিশালী সমন্বয় ও অংশীদা...

পুতিনের দল ইউনাইটেড রাশিয়ার জয়জয়কার

রাশিয়ার সংসদীয় নির্বাচনে নিরঙ্কুশ কর্তৃত্ব বজায় রেখেছে প্রেসিডেন্ট ভ্লাদিম...

জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ ঘিরে নিউইয়র্কে ব্যাপক কৌতূহল

জাতিসংঘের বিশ্বমঞ্চে প্রধানমন্ত্রী তারেক রহমানের বক্তব্য ঘিরে নিউইয়র্কজুড়ে...

তাপমাত্রা পৌঁছেছে ৩৭.৫ ডিগ্রিতে

এক দিনের বিরতির পর দেশের বিভিন্ন অঞ্চলে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আজ সোমবা...

মিয়ানমারের সঙ্গে ড্র করে এশিয়ান গেমস শেষ করল বাংলাদেশ

এশিয়ান গেমসে হারের বৃত্ত থেকে অবশেষে বের হয়ে এল বাংলাদেশ নারী ফুটবল দল। গ্র...

মার্শাল আর্টে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন জিন্নাত

এশিয়ান গেমসের উশু (মার্শাল আর্ট) ডিসিপ্লিনে বাংলাদেশের ক্রীড়া ইতিহাসে এক নতু...

নতুন জোট পি৪এমের উদ্বোধনে যোগ দিচ্ছে ভারত

বৈশ্বিক পরাশক্তিগুলোর রাজনীতির বাইরে গিয়ে জাতিসংঘের বহুপাক্ষিকতা নীতিকে সমর্...

জাপানের কাছে হেরে কাবাডিতে বড় ধাক্কা বাংলাদেশের

এশিয়ান গেমস কাবাডিতে জাপানের বিপক্ষে ৪০–৩৭ পয়েন্টের ব্যবধানে হেরে পদক...

লংমার্চের সিদ্ধান্তে অটল পাকিস্তানের জামায়াত-ই-ইসলামী

সরকারের সঙ্গে আলোচনার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে সময় দিলেও প্রতি...

বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা বিশ্বমঞ্চে তুলে ধরবেন প্রধানমন্ত্রী: মাহ্দী আমিন 

জাতিসংঘে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে প্রধানমন্ত্রী তারেক রহ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা