সংগৃহিত
খেলা

ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র

ক্রীড়া ডেস্ক: লিন্ডসে হোরান। প্রথমার্ধের ইনজুরি সময়ে গিয়ে (৪৫+১ মিনিটে) হঠাৎ করেই ব্রাজিলের জালে বল জড়িয়ে দিলেন তিনি। লিন্ডসে হোরানের এই একটি গোলেই ব্রাজিলকে ১-০ ব্যবধানে হারিয়ে কনকাকাফ ওমেন গোল্ড কাপে চ্যাম্পিয়ন হয়েছে যুক্তরাষ্ট্র।

সান দিয়েগোয় প্রায় ৩২ হাজার স্বাগতিক দর্শকদেরই আনন্দে ভাসান লিন্ডসে হোরান। এবারই প্রথমবার আয়োজন করা হয় কনকাকাফ ওমেন গোল্ডকাপ টুর্নামেন্ট। গ্রুপ পর্বে মেক্সিকোর কাছে হেরে গিয়েছিলো যুক্তরাষ্ট্রের নারী ফুটবলাররা। এরপরও চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র।

ম্যাচ শেষে লিন্ডসে হোরান বলেন, ‘এটা ছিল খুবই কঠিন একটি ম্যাচ। কঠিনভাবে আমাদেরকে চেপে ধরেছিলো ব্রাজিল। এই অবস্থায় গোল করতে পেরে আমি সত্যিই অভিভূত। এরপর দলকে জিতিয়েছি এবং চ্যাম্পিয়ন হয়েছি।’

এই নিয়ে কোনো টুর্নামেন্টের ফাইনালে চতুর্থবার ব্রাজিলের মুখোমুখি হয়েছে যুক্তরাষ্ট্র। একবারও ব্রাজিল হারাতে পারেনি যুক্তরাষ্ট্রকে। আগের তিনবারও মার্কিন মেয়েরা জিতেছিলো। এরমধ্যে ২০০৪ এবং ২০০৮ অলিম্পিক গেমসের ফাইনালও রয়েছে।

এবি/ এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

বিএনপির ক্ষমতা গ্রহণকে 'ইতিবাচক' আখ্যা ভারতের

বাংলাদেশের জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় এবং দলটির নেতৃত্বে নতুন সরকার গঠনের...

হরমুজসহ অন্যান্য জলপথ  বন্ধের হুঁশিয়ারি ইরানের

হরমুজ প্রণালিসহ গুরুত্বপূর্ণ সামুদ্রিক যোগাযোগপথ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দি...

মজলুমের সংসদ গড়ার কথা বললেন ভারপ্রাপ্ত স্পিকার

সম্প্রতি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা ব...

ইরান ইস্যুতে দ্বিমুখী চাপে ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান সংঘাতের অবসান ঘটানোর পথ খুঁজতে...

পজেটিভ পিরোজপুরে হাবিব-নাঈমের নেতৃত্ব

অরাজনৈতিক ও অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন ‘পজেটিভ পিরোজপুর’-এর ২০২৬...

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৩১

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় পরিচালিত ঢাকা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা