খেলা

সন্তানের বাবা হলেন বুমরাহ

খেলা ডেস্ক: ছেলে সন্তানের বাবা হলেন ভারতের পেসার জাসপ্রীত বুমরাহ। নেপালের বিপক্ষে ম্যাচের ঠিক আগে সুখবর পেলেন এই ভারতীয় পেসার। সোমবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সন্তানের বাবা হওয়ার খবরটি জানান বুমরাহ। এই দম্পতি ছেলের নাম রেখেছেন আঙ্গাদ জাসপ্রীত বুমরাহ।

টুইটারে এই বাঁহাতি পেসার লিখেছেন, 'আমাদের ছোট্ট সংসার বড় হয়েছে এবং আমাদের হৃদয় এতোটাই পরিপূর্ণ যে আমরা কখনো তা কল্পনাই করতে পারিনি। আজ সকালে আমরা আমাদের ছেলে সন্তান আঙ্গাদ জাসপ্রীত বুমরাহকে পৃথিবীতে স্বাগত জানিয়েছি। আমরা আনন্দের চূড়ায় অবস্থান করছি এবং জীবিনের এই নতুন অধ্যায়ের সবকিছু উপভোগ করতে আর অপেক্ষা করতে পারছি না।'

এদিকে স্ত্রী ও সদ্যোজাত সন্তানপাশে থাকতে দেশে ফিরে যাওয়ায় নেপালের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বুমরাহকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে ভারতকে। গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় আজ নেপালের বিপক্ষে হার এড়ালেই সুপার ফোর নিশ্চিত হয়ে যাবে ভারতের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে বুমরাহর জায়গায় বোলিং লাইনআপে দেখা যেতে পারে মোহাম্মদ শামি কিংবা প্রসিধ কৃষ্ণাকে।

তবে এদিনও ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী ক্যান্ডিতে আজও বৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। সে ক্ষেত্রে এ ম্যাচ নিয়েও অনিশ্চয়তা দানা বেঁধেছে।

সুপার ফোরের ম্যাচ দিয়ে ফের মাঠে ফিরবেন বুমরাহ। একই ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন ইনজুরির কারণে গ্রুপ পর্ব মিস করা লোকেশ রাহুলও।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা