খেলা
এশিয়া কাপ

বৃষ্টির পরে ভারতীয় শিবিরে বড় ধাক্কা

খেলার ডেস্ক: এশিয়া কাপে ভারত-পাকিস্তানের মধ্যে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছে। ম্যাচটিতে বৃষ্টির বাধার পরে ভারতীয় শিবির বড় ধাক্কা খেয়েছে। পাকিস্তানি পেসার শাহিন শাহ আফ্রিদির জোড়া আঘাতে বিদায় নিয়েছেন অধিনায়ক রোহিত শর্মা ও তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি। আর শাহিনের সঙ্গে হাত মিলিয়ে উইকেট নিয়েছেন হারিস রউফও।

শনিবার (২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় শ্রীলঙ্কার পাল্লাকেলে স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নামে ভারত। তবে কিছুক্ষণ পরেই বৃষ্টির কারণে মাঠ ছাড়তে হয় দুদলকে। বৃষ্টির আগে বিনা উইকেটে ভারতের সংগ্রহ ছিল ১৫ রান। তবে পুনরায় খেলা শুরু হলে ভারতের জোড়া উইকেট তুলে নেন শাহিন আফ্রিদি। আর ৪৮ রান তুলতেই ভারত ৩ উইকেট হারায়।
৪.৬ ওভারে ১১ রান করে মাঠ ছাড়েন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এরপরে ৬.৩ ওভারে মাত্র ৪ রান করা বিরাট কোহলিকেও ফেরান শাহিন। তাতে বৃষ্টির পরে ভারত বড় ধাক্কা খায়। সেই ধাক্কা আরও বড় করেন হারিস রউফ। তিনি শ্রেয়াস আইয়ারকে ফেরান ১৪ রানে। এই মুহূর্তে উইকেটে রয়েছেন শুভমান গিল ও ঈশান কিষাণ।

পাল্লেকেলেতে এশিয়া কাপের গ্রুপ পর্বের ম্যাচটির একদিন আগেই নিজেদের একাদশ জানিয়ে দিয়েছিল পাকিস্তান। নেপালের বিপক্ষে জয়ী ম্যাচের একাদশ নিয়েই মাঠে নামছে বাবর আজমের দল। ভারতের একাদশেও খুব একটা চমক নেই।

ইনজুরি কাটিয়ে দলে ফেরা জাসপ্রীত বুমরাহ এবং শ্রেয়াস আইয়ারকে পাকিস্তানের বিপক্ষে একাদশে রাখা হয়েছে। দলে নেই মোহাম্মদ শামি। তার বদলে একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ সিরাজ।

শ্রীলঙ্কার কন্ডিশনে একজন বাড়তি স্পিনার খেলাবে ভারত, এমনটা প্রত্যাশিত থাকলেও দুই স্পিনার এবং তিন জন পেসার নিয়েই মাঠে নেমেছে ভারত। সিরাজ-বুমরাহর সঙ্গে পেস আক্রমণে আছেন বোলিং অলরাউন্ডার শার্দুল ঠাকুর। স্পিনারদের মধ্যে দলে আছেন রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব।

এখন পর্যন্ত এশিয়া কাপে ১৩ বার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। জয়ের হিসাবে পাকিস্তানের চেয়ে কিছুটা ভারত। পাকিস্তানের পাঁচ জয়ের বিপরীতে ভারত জিতেছে ৭টি ম্যাচ। একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। এছাড়া এশিয়া কাপের ওয়ানডে ফরম্যাটে দুদলের শেষ দুই ম্যাচে পাকিস্তানকে হারিয়েছিল ভারত।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা