খেলা

মেসির জাদুকরি গোলে হার এড়ালো মায়ামি

ক্রীড়া ডেস্ক

মেজর লিগ সকারে (এমএলএস) টানা তিন ম্যাচ জয়হীন থেকে বেশ চাপে ছিল ইন্টার মায়ামি। চাপ দূর করতে আজ ফিলাডেলফিয়ার বিপক্ষে ম্যাচটিকে পাখির চোখ করেছিল তারা। লিওনেল মেসিও বলেছিলেন, কঠিন সময়ে ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়ানোর কথা, নিজেদের সামর্থ্যের প্রমাণ দেওয়ার কথা। কিন্তু মাঠের পরিস্থিতি একেবারেই ভিন্ন। আজ হারতে থাকা ম্যাচে কোনোরকমে ৩-৩ গোলে ড্র করেছে তারা।

ফিলাডেলফিয়ার মাঠ সুবারো পার্কে প্রথমার্ধেই ২-০ গোলে পিছিয়ে পড়ে মায়ামি। এরপর ৮৬ মিনিট পর্যন্ত মায়ামি পিছিয়ে ছিল ৩-১ গোলে। এমন পরিস্থিতিতে দলটি যখন আরেকটি হারের শঙ্কায় কাঁপছিল, তখনই এগিয়ে আসেন লিওনেল মেসি।

দুর্দান্ত এক ফ্রি-কিক গোলে ৮৭ মিনিটে মায়ামির হয়ে ব্যবধান ৩-২ করেন আর্জেন্টাইন মহাতারকা। বক্সের কিছুটা বাইরে থেকে মানবদেয়াল এড়িয়ে বাঁ পাশের কোনা ঘেঁষে মেসির নেওয়া শটটি ফিলাডেলফিয়া গোলরক্ষক ভিনসেন্ট রিকের হাতে লেগে জালে জড়ায়।

মেসির এই গোলের পর নতুন করে উজ্জীবিত হয়ে উঠে মায়ামি এবং যার ফলও পায় তারা। যোগ করা সময়ের শেষ দিকে তেলাসকো সেগোভিয়ার গোলে সমতা ফেরায় মায়ামি। শেষ মুহূর্তের এই গোলে হারতে থাকা ম্যাচটিতে ঘুরে দাঁড়িয়ে ৩-৩ ব্যবধানে ড্র করে ফ্লোরিডার ক্লাবটি।

ঘুরে দাঁড়িয়ে হার এড়ালেও এই ফল মেসিদের জন্য মোটেই স্বস্তিদায়ক নয়। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৮ ম্যাচের মধ্যে ৭টিতেই এখন জয়হীন মায়ামি। এই ৮ ম্যাচে সব মিলিয়ে দলটি গোল হজম করেছে ২৩টি।

এমনকি এমএলএসেও এখন টানা চার ম্যাচে জয়হীন মায়ামি। এমন হতাশাজনক পারফরম্যান্সের পর ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় মায়ামির অবস্থান ৬ নম্বরে। ১৪ ম্যাচে ৬ জয়, ৫ ড্র ও ৩ হারে দলটির পয়েন্ট এখন ২৩। এক ম্যাচ বেশি খেলে শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৩০।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা