খেলা

পাকিস্তানি অলরাউন্ডারের বিরুদ্ধে ‘ঢিল’ মারার অভিযোগ

ক্রীড়া ডেস্ক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতকাল মুলতান সুলতানসের ১৬৮ রান তাড়া করতে নেমেছিল ইসলামাবাদ ইউনাইটেড। তাদের ইনিংসে দশম ওভারে বোলিং করতে আসেন অফ স্পিনার ইফতিখার আহমেদ। জোরের সঙ্গে করা ইয়র্কার লেংথের তৃতীয় বলটি ঠেকিয়ে ইউনাইটেডের ব্যাটসম্যান কলিন মানরো আম্পায়ারের দিকে হাতের ইশারায় একটি ইঙ্গিত করেন।

ডান হাত দিয়ে বল ছোড়ার ভঙ্গিতে নিউজিল্যান্ড জাতীয় দলের সাবেক এই ব্যাটসম্যান বুঝিয়ে দেন, ইফতিখার ‘ঢিল’ মারছেন। মানে অবৈধ অ্যাকশনে বোলিং করছেন মুলতানের এই বোলার। তারপরই ঝামেলার শুরু!

না, বড়সড় কোনো ঝামেলা হয়নি। তবে কিছুক্ষণের জন্য থেমেছিল খেলা। মানরো কিছু একটা বলতে বলতে বারবার হাত ভেঙে বল ছোড়ার ভঙ্গি করে ইফতিখারকে বুঝিয়ে দেন তিনি ‘ঢিল’ মারছেন। ইফতিখার স্বাভাবিকভাবেই ব্যাপারটা ভালোভাবে নেননি।

মানরোকে কিছু একটা বলে লেগ আম্পায়ারের দিকে একটু চিৎকার করতে করতেই এগিয়ে যান ইফতিখার। তিনি যখন আম্পায়ারের সঙ্গে যুক্তিতর্কে ব্যস্ত, মুলতান অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান মানরোর দিকে এগিয়ে গিয়ে তাঁর সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করেন। দুজন একে অপরের দিকে আঙুল তুলে কথাও বলেন। মুলতানের আরও কয়েকজন খেলোয়াড়ের সঙ্গে এ সময় কথা-কাটাকাটি হয় মানরোর। এরপর তিনি নিজের ক্রিজে গিয়ে দাঁড়ান।

ইফতিখার সেই ওভার শেষ করে ১২তম ওভারেও বোলিং করেন। ২ ওভারে ২০ রানে উইকেট না পাওয়া এই স্পিন অলরাউন্ডারকে আর বোলিংয়ে আনেননি মুলতান অধিনায়ক রিজওয়ান। আম্পায়ার তাঁর বোলিংয়ে অ্যাকশনের কারণে ‘নো’ ধরেননি। তবে ইফতিখারের দ্বিতীয় ওভার পর্যন্ত ক্রিজে থাকতে পারেননি মানরো। ১১তম ওভারে স্বদেশি মাইকেল ব্রেসওয়েলকে লং অন দিয়ে উড়িয়ে মারতে গিয়ে ইফতিখারকে ক্যাচ দেন ২৮ বলে ৪৫ করা মানরো। ক্যাচটি নিয়ে কোনো উদ্‌যাপন করেননি ইফতিখার। তবে তাঁর চোখেমুখে বিরক্তির স্পষ্ট ছাপ ছিল।

ম্যাচ শেষে দুই দলের অধিনায়ক এ ঘটনা নিয়ে কিছু বলেননি। তবে শেষ হাসি হেসেছেন মানরোরাই। ১৭ বল হাতে রেখে মুলতানকে ৭ উইকেটে হারিয়েছে ইউনাইটেড।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা