খেলা

হামজাকে গালি-ধাক্কা, দুর্ব্যবহার বার্নলি সমর্থকদের

ক্রীড়া ডেস্ক

ইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি ওঠার স্বপ্ন শেষ হয়ে গেছে শেফিল্ড ইউনাইটেডের। সোমবার রাতে টার্ফ মুরে বার্নলির কাছে ২-১ গোলে হেরে চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুইয়ের বাইরে ছিটকে যায় হামজা চৌধুরীর দল। তবে ম্যাচ শেষে সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছেন বাংলাদেশের জাতীয় দলের ফুটবল ইতিহাসে প্রথম প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার হামজা চৌধুরী। মাঠ ছাড়ার সময় তাকে ঘিরে ঘটে গেছে অপ্রীতিকর ঘটনা।

বার্নলির জয় নিশ্চিত হওয়ার পর হাজারো সমর্থক মাঠে ঢুকে পড়েন উল্লাস করতে। এ সময় হঠাৎ কয়েকজন দর্শক মাঠে থাকা শেফিল্ড খেলোয়াড়দের দিকে এগিয়ে আসেন। সেই তালিকায় ছিলেন হামজা চৌধুরীও। ক্যামেরায় দেখা যায়, এক দর্শক তাকে উদ্দেশ্য করে কিছু বললে পাল্টা প্রতিক্রিয়া দেন হামজা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এমনকি তাকে শারীরিকভাবে থামাতে বাধ্য হন নিরাপত্তাকর্মী ও ক্লাব কর্মকর্তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হামজাকে শুধু কটূক্তিই নয়, বর্ণবৈষম্যমূলক মন্তব্যও শুনতে হয়েছে। স্কাই স্পোর্টসের ভিডিও ফুটেজে দেখা যায়, একজন পুলিশ কর্মকর্তা তাকে মাঠ থেকে টানতে টানতে টানেলে নিয়ে যাচ্ছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে তীব্র সমালোচনা। কেউ লিখেছেন, ‘বর্ণবাদের শিকার হয়েছেন হামজা’। আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘ইসরায়েলের আগ্রাসনের বিপক্ষে সোচ্চার ছিলেন হামজা। এজন্য হামলা হয়েছে তার ওপর।’ তবে কি নিয়ে কথা হয়েছে হামজা বা তার ক্লাব শেফিল্ড থেকে এ নিয়ে কিছু জানানো হয়নি এখনো।

ওয়াইল্ডার আরো বলেন, ‘৪০-৫০ জন উত্তেজিত দর্শক যখন আপনার দিকে দৌঁড়ায় এবং বাজে ভাষায় কিছু বলে কিংবা কিছু করে, তখন মাঠ ছাড়াটা খুব কঠিন হয়ে পড়ে। আমি নিশ্চিত, এর দায় আমাদের ঘাড়ে চাপানো উচিত হবে না।’

মাঠের খেলায় অবশ্য হামজা ছিলেন শেফিল্ড ইউনাইটেডের অন্যতম উজ্জ্বল পারফর্মার। পুরো ম্যাচে ৪৭টি পাসের মধ্যে ৪২টিই সফলভাবে সম্পন্ন করেন তিনি (৮৯ শতাংশ সফলতা)। প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে ৩টি ট্যাকল করে ২টিতে জয়ী হন, করেন ৫টি ক্লিয়ারেন্স এর মধ্যে ৪টিই হেডে। ৭টি বল পুনরুদ্ধার করে মাঝমাঠে ছিলেন বল নিয়ন্ত্রণে অতুলনীয়।

ম্যাচে বার্নলির হয়ে দুটি গোল করেন জোশ ব্রাউনহিল। ২৮ মিনিটে রিবাউন্ড থেকে গোল করে দলকে এগিয়ে নেন তিনি। ৩৭ মিনিটে সমতা ফেরান শেফিল্ডের টম ক্যানন। তবে বিরতির আগেই পেনাল্টি থেকে আবারো লিড এনে দেন ব্রাউনহিল।

৪৪ ম্যাচ শেষে বার্নলি ও লিডস ইউনাইটেড ইতোমধ্যেই ৯৪ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগে জায়গা নিশ্চিত করেছে। শেফিল্ডের পয়েন্ট ৮৬, অর্থাৎ সরাসরি প্রিমিয়ার লিগে ওঠার সম্ভাবনা শেষ। এখন প্লে-অফের দুই ম্যাচই তাদের সামনে একমাত্র সুযোগ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হাসদা (১৯) নামে এক তরুণের মৃ...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে...

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

সিরাজগঞ্জে পরিকল্পনাহীন ৬শ ৩৮ কোটি টাকার প্রকল্প

সিরাজগঞ্জে ৬৩৮ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী থেকে পুনরুদ্ধার করা জমিতে বাঁধ নির্ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা