খেলা

কানাডার টি-টেন ড্রাফটে বাংলাদেশের দুই ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

টি–টোয়েন্টির পর এবার বিশ্বজুড়ে বাড়ছে আরও সংক্ষিপ্ত ফরম্যাট টি-টেন ক্রিকেটের জনপ্রিয়তা। সেই ধারাবাহিকতায় নতুন করে ১০ ওভারের ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করতে যাচ্ছে কানাডাও। যেখানে নারী ও পুরুষ মিলিয়ে ১,৩০০-এর বেশি ক্রিকেটার ইতিমধ্যে নাম নিবন্ধন করেছেন। এই তালিকায় আছেন বাংলাদেশের দুই ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ ও তানজিদ হাসান তামিম।

ভারতীয় ক্রীড়ামাধ্যম ক্রিকবাজ জানায়, সাবেক ভারতীয় তারকা যুবরাজ সিংয়ের নেতৃত্বে ‘কানাডা সুপার সিক্সটি’-র অধীনে এই টি–টেন লিগ চালুর অনুমোদন মিলেছে। যেখানে অংশ নিতে নাম নিবন্ধন করেছেন ৩৪ দেশের ১,১৩৫ জন পুরুষ ও ২৩৫ জন নারী ক্রিকেটার। যদিও বাংলাদেশের কতজন ক্রিকেটার নাম লিখিয়েছেন, তা নির্দিষ্ট করে বলা হয়নি।

৮ দলের এই লিগের জন্য যারা নাম নিবন্ধন করেছেন, তাদের মধ্যে রয়েছেন- ফিন অ্যালেন, সিকান্দার রাজা, নাসিম শাহ, অ্যালেক্স হেলস, শামার জোসেফ, জেসন রয়, কেশভ মহারাজ, টিম সাউদি, টিম সেইফার্ট, জিমি নিশাম, আজম খান, লুঙ্গি এনগিডি, রাইলি রুশো, ক্রিস লিন, জেসন হোল্ডার, আন্দ্রে ফ্লেচার, কাইল মায়ার্স, তাবরাইজ শামসি, মার্টিন গাপটিল, ডেভিড মালান, ভানুকা রাজাপাকসে, চাঁদ বোয়েস ও গুদাকেত মোতি।

নারী ক্রিকেটারদের তালিকাতেও রয়েছে পরিচিত সব মুখ। ম্যাডি গ্রিন, ফ্র্যান জোনাস, লিয়া তাহুহু, রোজমেরি মায়ের, তাজমিন ব্রিটস, অ্যামি স্মিথ, লোরেন উইনফিল্ড-হিল, শবনম ইসমাইল, দিয়েন্দ্রা ডটিন, সিনালো জাফটা, ফাতিমা সানা খানসহ আরো অনেকে।

টুর্নামেন্টটির প্রথম আসরের ড্রাফট খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে আয়োজকরা। নারী ও পুরুষ দুই বিভাগের প্রতিযোগিতা শুরু হবে আগামী জুলাইয়ে।

টুর্নামেন্টটির সহকারী পরিচালক ও স্কটিশ কিংবদন্তি ক্রিকেটার কাইল কোয়েটজার বলেন, ‘বিশ্বের তারকা ক্রিকেটারদের এমন ব্যাপক অংশগ্রহণ দেখে আমরা রোমাঞ্চিত। এই লিগ শুধুই বিনোদন নয়, কানাডার ক্রিকেটের বিকাশেও বড় ভূমিকা রাখবে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

দেশে স্বর্ণের দাম আরও কমল

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভালো মান...

জামায়াতকে বিশ্বাস করলে বিএনপি ভুল করবে: ফজলুর রহমান

জামায়াতকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন কিশোরগঞ্জ-৪...

জানুয়ারিতে সংসদে সংবিধান সংশোধনের বিল উত্থাপন: সালাহউদ্দিন আহমদ

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে: স্বাস্থ্যমন্ত্রী

বঙ্গোপসাগরের নিচ থেকে ভারত গ্যাস তুলে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্...

ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে ডিম বিক্রির আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ডিমের বাজারে অযৌক্তিক মূল্যবৃদ্ধি, অতিরিক্ত মুনাফা ও কৃত্রিম সংকট সৃষ্টি না ক...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা