ইতালিপ্রবাসী ফাহমিদুলকে
খেলা

ইতালিপ্রবাসী ফাহমিদুলকে ডাকা হবে সিঙ্গাপুর ম্যাচে

ক্রীড়া প্রতিবেদক

১০ জুন ঢাকায় এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ ফুটবল দল। সেই ম্যাচের আগে ৫ জুন ঘরের মাঠে প্রস্তুতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। প্রতিপক্ষ এখনও চূড়ান্ত না হলেও সুদান, সাইবেরিয়া এবং ভুটানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।

দু-একদিনের মধ্যে প্রতিপক্ষ চূড়ান্ত হবে বলে বুধবার (২৩ এপ্রিল) সংবাদমাধ্যমকে জানিয়েছেন বাফুফে মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ৩১ তারিখে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। সেদিন জাতীয় দল ঘোষণা করা হবে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ৫ জুন একটা প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আমরা সুদানের সঙ্গে ম্যাচ খেলতে চাইছি। তারাও ঢাকায় আসতে চাইছে।’

সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে ক্যাম্পে রাখা হবে ইতালিপ্রবাসী ফাহমিদুল ইসলামকে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে সৌদি আরবে ক্যাম্পে ডাকলেও পরিকল্পনায় নেই বলে ফাহমিদুলকে বাদ দিয়েছিলেন কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। শুধু ফাহমিদুল নন, সামিত সোমকেও জুনের ম্যাচে রাখার চেষ্টা করছে বাফুফে। এর জন্য সব প্রক্রিয়া সম্পন্ন করছে ফেডারেশন। ন্যাশনাল টিমস ম্যানেজমেন্ট কমিটির মিটিংয়ে বুধবার উপস্থিত ছিলেন কোচ ক্যাবরেরাও।

মিটিংয়ে ভারতের বিপক্ষে ম্যাচের ভুলগুলো নিয়ে কোচ হ্যাভিয়ের ক্যাবরেরাকে প্রশ্নবাণে জর্জরিত করে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি। ২৬ মার্চ শিলংয়ে অনুষ্ঠিত সেই ম্যাচে বাংলাদেশের জেতা ম্যাচ ছিল বলে সবার অভিমত ছিল। সেখানে কোচের দল নির্বাচনে ভুল ছিল বলে আলোচনায় উঠে আসে। কোচও তার যুক্তি তুলে ধরেন। দল নির্বাচনে একটা নির্বাচক কমিটি গঠনের প্রস্তাব হয়েছে। সেই কমিটিতে থাকবেন জাতীয় দলের সাবেক ফুটবলাররা। বিদেশ থেকে গোলরক্ষক কোচ আনার প্রস্তাব করা হয়েছে সভায়।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

২ বছরে জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী

২ বছরে দেশের জনগণের আয় দ্বিগুণ করা বিএনপি সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধান...

ঈদের ছুটিতেও মন্ত্রিপরিষদ বিভাগের নিজ কার্যালয়ে প্রধানমন্ত্রী

কৃষকদের জন্য আধুনিক ও সমন্বিত সেবা নিশ্চিত করতে ‘কৃষক কার্ড’ প্রণ...

যুদ্ধের নিয়ন্ত্রণ ইরানের হাতে!

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হাত ধরে গত ২৮ ফেব্রুয়ারি শু...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা