সংগৃহীত
জাতীয়

অধ্যাদেশ জারির আগে পর্যাপ্ত পর্যালোচনার সুপারিশ

নিজস্ব প্রতিবেদক

সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৪ জারির আগে পর্যাপ্ত অন্তর্ভুক্তিমূলক পর্যালোচনার সুপারিশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে টিআইবি জানিয়েছে, সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৪ জারির আগে সংশ্লিষ্ট জন কর্তৃক খসড়া পর্যালোচনা ও অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করার জন্য কমপক্ষে এক মাস সময় নেওয়া উচিত। এ অধ্যাদেশ সংশ্লিষ্ট অংশীজনের পর্যাপ্ত বিশ্লেষণ ও অন্তর্ভুক্তিমূলক পর্যালোচনা ছাড়া জারি করা হলে এর মূল উদ্দেশ্য ব্যাহত হওয়ার সম্ভবনা থাকবে।এ প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারকে গত রোববার আনুষ্ঠানিকভাবে সুপারিশ জানিয়েছে টিআইবি।

টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান চিঠিতে বলেন, ‘ভিন্নমত দমন ও গণমাধ্যমের কণ্ঠরোধের হাতিয়ার হিসেবে ব্যবহৃত হওয়া সাইবার নিরাপত্তা আইন বাতিলের সিদ্ধান্ত সব নাগরিকের মনে স্বস্তির সঞ্চার করেছে। এটি অন্তর্বর্তী সরকারের জনকল্যাণমুখী পদক্ষেপের অন্যতম।

ইফতেখারুজ্জামান বলেন, বাক ও মতপ্রকাশের স্বাধীনতা হনন করে এমন আইন বাতিল করে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আইন ও বিধি শাখা থেকে ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪’-এর খসড়া প্রস্তুত করা হয়েছে। এ অধ্যাদেশ সাইবার নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাইবার অপরাধ প্রতিরোধ ও দমন এবং সাইবার অপরাধ তদন্ত ও বিচারিক কার্যক্রম সম্পাদনের জন্য প্রয়োজনীয় বিধান প্রণয়নের উদ্দেশ্যে প্রণীত হবে বলে টিআইবি আশা করে। এর আগের ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার নিরাপত্তা আইনের মতো নাগরিকের বাক্ ও মতপ্রকাশে বাধা সৃষ্টি করার আশঙ্কা এ অধ্যাদেশে থেকে যাওয়ার সুযোগ আছে কি-না, তা যথাযথ পর্যালোচনার দাবি রাখে।

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, এই খসড়া পর্যালোচনার জন্য মাত্র তিন কর্মদিবসের জন্য ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছিল, যা শেষ হয়েছে এবং তা ইতিমধ্যে সরিয়ে নেওয়া হয়েছে। এমনকি ১২ ডিসেম্বর উপদেষ্টা পরিষদ কর্তৃক খসড়ার প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে বলে গণমাধ্যম সূত্রে জানা গেছে।

ইফতেখারুজ্জামান বলেন, গত ১২ ডিসেম্বর ২০২৪ উপদেষ্টা পরিষদ খসড়ার প্রাথমিক অনুমোদন দিয়েছে। ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’র মতো অতি গুরুত্বপূর্ণ এই অধ্যাদেশ সংশ্লিষ্ট অংশীজন কর্তৃক পর্যাপ্ত বিশ্লেষণ, অন্তর্ভুক্তিমূলক পর্যালোচনা ব্যতিরেকে জারি করা হলে এর মূল উদ্দেশ্যকে ব্যাহত করার ঝুঁকি থাকবে।”

টিআইবি সংশ্লিষ্ট সকল অংশীজন ও বিশেষজ্ঞদের পর্যালোচনার সময় কমপক্ষে এক মাস বৃদ্ধি করার অনুরোধ জানাচ্ছে। এই প্রক্রিয়াটি নিশ্চিত করবে যে, সতর্কতামূলক ও অন্তর্ভুক্তিমূলক বিশ্লেষণের পরই অধ্যাদেশ জারি হয়েছে।

আমার বাঙলা/এনআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

মিয়ামির শততম গোল ও নতুন শিরোপা জয়

এক ম্যাচেই অনন্য দুটি মাইলফলক স্পর্শ করলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামির হয়ে...

লেক দূষণ রোধে বিশেষ উদ্যোগ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমণ্ডি লেকের দূষণ রো...

বগুড়ায় আনসার সদস্যদের ওপর হামলায় আটক ৪

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে হট্টগোল থামাতে গিয়ে...

নরওয়ের সঙ্গে কারিগরি সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও কার্যকর ও শক্তিশালী করতে নরওয়ের সঙ্গে কারিগরি সহ...

গণমাধ্যমের স্বাধীনতা মানে যা ইচ্ছে তা লেখা নয়: প্রেস সচিব

সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রক্ষার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে...

গুলশান-ধানমণ্ডি-বারিধারা-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী 

গুলশান-ধানমণ্ডি-বারিধারা- নিকেতন এই চার লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্...

আইসিসির আগস্ট মাসের সেরা ক্রিকেটার শ্রীলঙ্কার সোনাল দিনুশা

আইসিসির আগস্ট মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন শ্রীলঙ্কার তরুণ অলরাউন্ড...

একসঙ্গে তিনটি স্যাটেলাইট পাঠাচ্ছে ইরান

চলতি ইরানি বছর শেষ হওয়ার আগেই (২১ মার্চ ২০২৭) ‘শহিদ সোলেইমানি’ স...

ডেঙ্গুতে ৭ দিনে ৩৩ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা