সংগৃহীত
জাতীয়

রেলপথ ছাড়লেন গেটকিপার-ওয়েম্যানরা, ট্রেন চলাচল শুরু

নিজস্ব প্রতিবেদক

আগামী বৃহস্পতিবারের (১৯ ডিসেম্বর) মধ্যে রেলওয়ের অস্থায়ী গেটকিপার-ওয়েম্যানদের বকেয়া বেতন দেওয়া হবে— কর্তৃপক্ষের এমন আশ্বাস পেয়ে রেলপথ ছেড়ে দিয়েছেন আন্দোলনকারীরা। তবে ওই সময়ের মধ্যে বেতন না পেলে আগামী রবিবার (২২ ডিসেম্বর) আবারো আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুর পৌনে একটার দিকে রেলপথ ছাড়েন তারা। ফলে তিন ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক হয়। দুপুর একটা ৫৫ মিনিটে প্রথম ট্রেন এফডিসি রেলক্রসিং পার হয়ে তেজগাঁও স্টেশন থেকে ঢাকা স্টেশনের দিকে যায়।

এর আগে আন্দোলনকারী গেটকিপার সাব্বির হোসেন বলেন, এখানে রেলওয়ে ঢাকা বিভাগীয় ম্যানেজার এসেছিলেন। তিনি আমাদের আশ্বস্ত করেছেন আমাদের বেতনের টাকা তাদের কাছে অর্থ মন্ত্রণালয় থেকে এসেছে। বেতন হিসাব করে অনলাইনে ইনপুট দিতে আর একদিন সময় লাগবে। তারা বলেছে সর্বোচ্চ বৃহস্পতিবারের মধ্যে আমাদের বেতন হয়ে যাবে।

এ সময় তিনি হুঁশিয়ারি করে বলেন, যদি বৃহস্পতিবারের মধ্যে আমাদের বেতন দেওয়া না হয়, তাহলে আগামী রবিবার সকালে আবারো এই আন্দোলন করা হবে। সেদিন কারো আশ্বাসে আমরা রেললাইন ছেড়ে যাব না। বেতন না হওয়া পর্যন্ত আমরা রেললাইনে অবস্থান করব।

রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক মো. মহিউদ্দিন আরিফ বলেন, তাদেরকে যেখান থেকে বেতন দেওয়া হয় সেই বরাদ্দ না থাকা ও আইবাস জটিলতার কারণে বেতন বকেয়া হয়ে গেছে। আমরা এখন বরাদ্দ পেয়েছি। শুধু আইবাসে ইনপুট দেওয়ার কাজটুকু বাকি আছে। আগামী দুই দিনের মধ্যে বেতন হয়ে যাবে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

উত্তরা-দক্ষিণখানে জানালার গ্রিল কেটে গৃহবধূকে হত্যা ও লুটপাট

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় একটি বহুতল ভবনের জানালার গ্রিল কেটে বাসা...

জুলাই পদযাত্রায় এনসিপির উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মশাল মিছিল

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় সংঘটিত সন্ত্রাসী হাম...

কু‌ড়িগ্রামে এন‌সি‌পির বিক্ষোভে হামলা, আহত ১০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিছিলে হামলার ঘটনা ঘটেছে।...

ফের বৃষ্টির আভাস

দেশজুড়ে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। একইসঙ্গে ক...

পুষ্টিগুণে ভরপুর পেঁপে

কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই পেঁপে পুষ্টিগুণে ভরপুর।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা