জাতীয়
বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা

নিন্দা জানিয়ে  মুক্তিজোটের বিবৃতি

আমার বাঙলা ডেস্ক

বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে মুক্তিজোট। ৩ ডিসেম্বর ২০২৪ খ্রিস্টাব্দে মুক্তিজোটের কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বে থাকা উত্তম কুমুর ঘোষ স্বাক্ষরিত মুক্তিজোটের সংগঠন প্রধান আবু লায়েস মুন্না ও সাধারণ সম্পাদক মো: শাহজামাল আমিরুল যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান ।

ভারতের আগরতলায় সহকারী হাইকমিশনে হামলা জেনেভা কনভেনশনের লংঘন উল্লেখ করে তাঁরা বলেন ‘হিন্দু সংঘর্ষ সমিতি’ নামের সংগঠনের ব্যনারে সহকারী হাইকমিশন প্রাঙ্গণে যে আক্রমণ হয়ছে তা পূর্ব পরিকল্পিত বলে আমাদের ধারণা।

সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেওয়া এবং ভাঙচুর করা জেনেভা কনভেনশনের সুস্পষ্ট লংঘন উল্লেখ করে তাঁরা বলেন, ‘ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কৌশল হিসেবে বাংলাদেশ নিয়ে ঘৃণার ব্যবহার করলে উভয় দেশের সম্পর্কে দীর্ঘস্থায়ী টানাপড়েন সৃষ্টি হবে। আমরা আশা করব বাংলাদেশের নাগরিকদের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতি ভারতীয়রা শ্রদ্ধাশীল হবেন।’

এই আঞ্চলিক উত্তেজনায় দেশবাসীকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়ে তাঁরা বলেন, ‘আমাদের দেশ একটি ধর্মীয় সম্প্রীতির দেশ; যেখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি নাগরিকের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকবে।’

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা