জাতীয়

মাহবুব-খোকনসহ ১৩ আইনজীবীর আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা জজকোর্ট এলাকায় বিএনপিপন্থি আইনজীবীদের পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এবং বিএনপির আইন সম্পাদক ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালসহ ১৩ আইনজীবীকে ৮ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বিচারপতি মো. জাকির হোসেন এবং মো. শওকত আলী চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ তাদের জামিন দেন। পাশাপাশি আইনজীবীদের ঢাকা মহানগর দায়রা আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন উচ্চ আদালত।

আগাম জামিন পাওয়া অন্য আইনজীবীরা হলেন- বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য গাজী কামরুল ইসলাম সজল, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, মোহাম্মদ আলী, মাহবুবুর রহমান খান, দেওয়ান হুমায়ূন কবির রিপন, আল ফয়সাল সিদ্দিকী, মো. কাইয়ুম, মো. শাহাদাত হোসেন আদিল, রাসেল আহমেদ, মহিদুল ইসলাম শিপন, আশরাফ জালাল খান মনন।

এর আগে, ১২ সেপ্টেম্বর রাতে বিএনপিপন্থি আইনজীবীদের পদযাত্রা থেকে পুলিশের ওপর হামলার অভিযোগে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, দলটির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ ৬৬ জনের বিরুদ্ধে মামলা করে পুলিশ। রাজধানীর কোতোয়ালি থানায় উপ পরিদর্শক মো. শাহাবুদ্দিন হাওলাদার বাদী হয়ে এ মামলা করেন।

উল্লেখ্য, গত ১২ সেপ্টেম্বর ঢাকা জজকোর্ট এলাকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ দাবিতে বিএনপিসহ সরকারবিরোধী আইনজীবীদের পদযাত্রায় পুলিশ বাধা দেয়। এ সময় উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে লাঠিচার্জে অন্তত ৫০ আইনজীবী আহত হন বলে অভিযোগ ওঠে।

আইনজীবীরা জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পদত্যাগ, ‘স্বঘোষিত শপথবদ্ধ রাজনীতিবিদ’ বিচারপতিদের পদত্যাগ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গত মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা আইনজীবী সমিতির সামনে জড়ো হন আইনজীবীরা। এরপর সরকারবিরোধী আইনজীবীদের মোর্চা ইউনাইটেড লইয়ার্স ফোরামের (ইউএলএফ) উদ্যোগে পদযাত্রা শুরু হয়।

ঢাকা বার ভবন থেকে আইনজীবীদের পদযাত্রা প্রধান সড়কে প্রবেশ করলে পুলিশ আইনজীবীদের অতর্কিত লাঠিপেটা শুরু করে। এতে আইনজীবীদের পদযাত্রা ছত্রভঙ্গ হয়ে যায়। লাঠি চার্জে অন্তত ৫০ জন আইনজীবী আহত হন বলে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের পক্ষ থেকে অভিযোগ করা হয়।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

নেতানিয়াহুর সফরের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর...

শি জিনপিংকে ট্রাম্পের ঈগলের মূর্তি উপহার 

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রের জাতীয় প্রতীক বাল্ড ঈগলের একটি ভা...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠকে প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্কে অবস্থানরত প...

লিগ্যাল অফিসার পদটির কাজ কী?

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পেয়ে...

ককটেল বিস্ফোরণ নিয়ে পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত: ডিএমপি

দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনায়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মু...

জামায়াত-আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে: রাশেদ খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের পুরাতন প্রেম জাগ্রত হয়েছে বলে মন্তব্য...

সেপ্টেম্বরে ডেঙ্গুতে ১১৪ জনের মৃত্যু

দিন দিন দেশে ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গুর প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা