সংগৃহীত
জাতীয়

তফসিল ঘোষণার অনুকূল পরিবেশ আছে

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম জানিয়েছেন, তফসিল ঘোষণার অনুকূল পরিবেশ আছে। সংবিধানের বিধান অনুযায়ী মেয়াদপূর্তির আগের ৯০ দিনের মধ্যে এ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচন কমিশন সব কার্যক্রম সম্পন্ন করছে।

রোববার (২৯ অক্টোবর) বেলা ১১টায় আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সম্মেলন কক্ষে ভারত, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপালের নির্বাচন কমিশনার ও ইলেকশন মনিটরিং ফোরামসহ ৯ জন প্রতিনিধির সাথে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে সিইসিসহ ৪ জন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সচিব এসব কথা জানান।

ইলেকশন মনিটরিং ফোরামের ব্যানারে ৫ জন বিদেশি মেহমানসহ একটি প্রতিনিধি দল কমিশনের কাছে আগেই সময় চেয়েছিল।

প্রতিনিধি দলে ভারতের সাবেক প্রধান নির্বাচন কমিশনার, নেপালের ১ জন সাবেক নির্বাচন কমিশনারসহ মালদ্বীপ, শ্রীলঙ্কার ২ জন প্রধান নির্বাচন কমিশনার ও নেপালের ১জন নির্বাচন কমিশনার উপস্থিত ছিলেন।

ইসি সচিব জানান, তারা নির্বাচন পদ্ধতি কীভাবে কাজ করে, আমাদের নির্বাচন কমিশন কীভাবে কাজ করে- বৈঠকে এসব তথ্যের আদান-প্রদান হয়েছে। বাংলাদেশের নির্বাচন সম্পর্কিত কিছু প্রশ্নের মাধ্যমে তারা বিষয়টি জানতে চেয়েছিলেন।

কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য কমিশনার তাদের প্রশ্নের উত্তর দিয়েছেন ও বাংলাদেশ নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাদের কাছে কিছু প্রশ্নের উত্তর জানতে চাওয়া হয়েছিল। এর মধ্যে একটি হলো- তাদের দেশগুলোতে কীভাবে নির্বাচন ব্যবস্থা চালু আছে।

তিনি সর্বশেষে বলেন, মতবিনিময়ে শুধু তাদের ও আমাদের প্রসিডিউরের আদান-প্রদান হয়েছে। সে সকল দেশে নির্বাচন কীভাবে হয় আমরা জানতে পেরেছি। সেখানে যদি এডাপ্টেশনের সুযোগ থাকে, তাহলে কমিশন তা নেবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চীনা কোম্পানিগুলোকে বাংলাদেশে সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনা কোম্পানিগুলোকে এশিয়ার পরবর্তী বৃহৎ অর্থনৈতিক ব...

জামগাছ থেকে পড়ে ইমন নামে এক যুবকের মৃত্যু

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় জামগাছ থেকে পড়ে মো. ইমন নামের...

ফরিদপুরের সালথায় কৃষি মাঠ থেকে হাত-পা কাটা মরদেহ উদ্ধার

ফরিদপুরের সালথা উপজেলার একটি কৃষি মাঠ সংলগ্ন সড়ক থেকে হাত-পা কাটা অবস্থায় পান...

মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের অস্ত্র দেওয়া হচ্ছে!

দেশের ৮২ লাখ মানুষ বিভিন্ন ধরনের মাদকে আসক্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...

প্রধানমন্ত্রী তারেক রহমান -প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা