ছবি: সংগৃহীত
জাতীয়

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে

আমার বাঙলা ডেস্ক

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, হালনাগাদ করা চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৪ মে প্রকাশ করা হবে। রোববার (১২ এপ্রিল) ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি নিশ্চিত করেন।

ইসির তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ২৪ নভেম্বরের পর যারা ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন এবং যাদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তারা এই হালনাগাদ তালিকায় অন্তর্ভুক্ত হবেন। পাশাপাশি চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত যাদের নিবন্ধন সম্পন্ন হয়েছে, তাদের তথ্যই চূড়ান্ত তালিকায় স্থান পাবে।

নির্বাচন কমিশনের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ২০ এপ্রিল খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর ৩ মে পর্যন্ত তথ্য সংশোধন ও স্থানান্তরের আবেদন গ্রহণ করা হবে এবং ৬ মে পর্যন্ত এসব আবেদন নিষ্পত্তি করা হবে।

ইসি জানিয়েছে, খসড়া তালিকায় কোনো ভুল বা তথ্য সংশোধনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে আবেদন করা যাবে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জনসেবায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অ...

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বাড়ছে পানি, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা

নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা ব...

জাতীয় প্রেস ক্লাবের সঙ্গে থাইল্যান্ডের পাইয়াথাই হসপিটালের সমঝোতা স্মারক স্বাক্ষর

জাতীয় প্রেস ক্লাবে শুক্রবার ১০ জুলাই থাইল্যান্ডের পাইয়াথাই-২ ইন্টারন্যাশনাল হ...

সম্মান হারানোর দায় কি নেবে রাষ্ট্র?

চার বছর আগে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে ফের মুখ খুলেছেন আল...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

অল্প বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ

সারা দেশের মতো টানা কয়েক দিনের বর্ষণের প্রভাব পড়েছে নোয়াখালীতেও।...

সৌহার্দ্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক

সৌহার্দ্য, সম্প্রীতি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে গাইবান্ধার সুন্দর...

ভিয়েতনামে মর্মান্তিক নৌকাডুবি, নিহতদের মধ্যে ১৫ জন ভারতীয়

ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফু কুওকের কাছে পর্যটকবাহী একটি নৌকা ডুবে অন্ত...

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ: আগামী সপ্তাহে শুরু হচ্ছে কার্যক্রম। 

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ার প্রায় দুই মাস পর এর আনুষ্ঠানিক কার...

নৌ-সামরিক শক্তি বাড়াতে নতুন যুদ্ধজাহাজ পেল ভারত

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত নতুন স্টিলথ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা