ছবি-সংগৃহীত
প্রবাস

মালদ্বীপে নিখোঁজ, রুবেলের সন্ধান চায় পরিবার

প্রবাস ডেস্ক: গত দুই বছর ধরে মালদ্বীপ প্রবাসী রুবেল হোসেনের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, মেসেঞ্জার, ভাইবার, ইমুসহ অন্যান্য অ্যাপেও সে ইনেক্টিভ রয়েছে।

নিখোঁজ রুবেল কুমিল্লা জেলা চৌদ্দগ্রামের শ্রীপুর ভাংগাপুস্কুনী গ্রামের মোহাম্মদ জাহাঙ্গীরের ছেলে।

পরিবারের সুখের জন্য ৯ বছর আগে মালদ্বীপ আসেন রুবেল। কিন্তু প্রায় ২৪ মাস ধরে কোনো যোগাযোগ নেই। তার সঠিক তথ্য পেতে তার বাবা সবার সহযোগিতা চেয়েছেন।

আমার ছেলে মালদ্বীপের হাড্ডু শহরে থাকতো জানিয়ে রুবেলের বাবা মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, গত দুই বছর ধরে কোনো যোগাযোগ নাই। এখন কোথায় আছে কেমন আছে জানি না।

দেশে বা বিদেশে কোথায় তার খোঁজ পেলে ০১৭৬২২০৯১৭৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করেছেন তার বাবা।

নিখোঁজ রুবেলের বাবা আরও বলেন, আমার সন্তানের সঠিক তথ্য জানার জন্য সাংবাদিকদের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয় ও মালদ্বীপে বাংলাদেশের হাইকমিশনার অফিসের সহযোগিতা চাই।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা