প্রবাস

দুবাইয়ে জাতীয় পরিচয়পত্র বিতরণ শুরু

ফখরুদ্দীন মুন্না, দুবাই প্রতিনিধি: দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটে জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) বাংলাদেশ কনসুলেটে এ কার্যক্রম শুরু হয়।

এ সময় আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করে দুবাই কনসুলেট। সভায় উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশের নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন দুবাই বাংলাদেশ কনসুলেট এর কনসাল জেনারেল বিএম জামাল হোসেন, বিভিন্ন গণমাধ্যম কর্মী, কমিউনিটি নেতৃবৃন্দ ও স্থানীয় বসবাসরত প্রবাসীরা।

এ সময় স্বাগত বক্তব্যে বিএম জামাল হোসেন বলেন, আজ দুবাই ও উত্তর আমিরাতের প্রবাসীদের স্মরণীয় দিন। দীর্ঘদিন যাবৎ আপনাদের অভিযোগ শুনেছি, আজ তার অবসান হলো। প্রবাসে জাতীয় পরিচয় পত্র পাওয়া আমাদের দেশ উন্নয়নের একটি ধাপ। গত ১ মাসে ৮৩৮ টি রেজিষ্ট্রেশন করেছি। এর মধ্যে ১০০ জনকে স্মার্ট কার্ড প্রদান করে এই কার্যক্রম উদ্বোধন করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, উত্তর আমিরাতের ৬টি স্টেটে দুবাই কনসুলেট সেবা প্রদান করে প্রবাসীদের দুয়ারে জাতীয় পরিচয় পত্র পৌঁছে দেয়ার চেষ্টা অব্যাহত আছে। এতে প্রবাসীদের কষ্ট লাগব হবে বলে আমি বিশ্বাস করি।

বিশেষ অতিথি মো. আবু জাফর বলেন, প্রবাসে আজকের দিনটি "রেড লেটার ডে", বিশেষ গুরুত্বপূর্ণ দিন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বিশেষ কৃতজ্ঞতা জানান। রোহিঙ্গাদের বিষয়ে সক্রিয় থাকারও অনুরোধ করেন।

তিনি বলেন, রোহিঙ্গারা যেন আমাদের দেশের নাগরিকত্ব না পান। আমরা তাদের মানবিক সহায়তা করছি, তার মানে এই নয় যে, তাদেরকে আমাদের আইডি শেয়ার করতে হবে। অতএব সবাই সতর্ক থাকবেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে জাতীয় নির্বাচনে প্রবাসীরা ভোট দেয়ার সুযোগ পেতে পারেন এমন আশ্বাসও দেন রাষ্ট্রদূত।

স্মার্ট কার্ড উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান (অব.) বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রবাসীদের দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়ন হলো আজ। বিশেষ করে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর এবং কনসাল জেনারেল বিএম জামাল হোসেনের ঐকান্তিক চেষ্টায় আজ নির্বাচন কমিশন সফল হয়েছে। প্রতিশ্রুতি অনুযায়ী সময় মতো প্রবাসীদের হাতে জাতীয় পরিচয় পত্র তুলে দিতে সক্ষম হয়েছি। সবার কাছে আমরা কৃতজ্ঞ।

এবি/এমআর

Copyright © Amarbangla

Newsletter

Subscribe to our newsletter and stay updated.

সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় বন্দুক হামলায় নিহত ১৭

দক্ষিণ আফ্রিকায় পৃথক দুটি বন্দুক হামলায় অন্তত ২৭ জন নিহত ও ২৬ জন আহত হওয়ার খব...

কানাডায় হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৪

কানাডার কুইবেক প্রদেশে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে একটি হেলিকপ্টার...

গ্রিসে গ্যাস বিস্ফোরণে ৪ মার্কিন নাগরিকসহ নিহত ৬

গ্রিসের রাজধানী এথেন্সের ঐতিহাসিক ও জনপ্রিয় পর্যটন এলাকা প্লাকায় শক্তিশালী গ্...

পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ১১, আহত ৩০

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় ডেরা ইসমাইল খান জেলায় বিস্ফোরণে অন্তত ১১ জন...

সিঙ্গাপুরের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের প্রথম ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হেরেছে বাংল...

আমিষের ঘাটতি পূরণে মুক্ত জলাশয়ে মাছ চাষ গুরুত্বপূর্ণ: স্পিকার

দেশের মানুষের আমিষের ঘাটতি পূরণে দেশের মুক্ত ও বদ্ধ জলাশয়ে মৎস্য চাষ একটি গুর...

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনের র...

সাংবাদিকদের ক্ষেত্রে সাইবার সুরক্ষা আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের ক্ষেত্রে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর অপপ্র...

সিঙ্গাপুরের বিপক্ষে একাদশে ৪ পরিবর্তন, ফিরলেন জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে বড় হারের পর সিঙ্গাপুরের বিপক্ষে ৪ পরিবর্তন ন...

কামাল মজুমদার-ইলিয়াসসহ ১৯ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের সময় রাজধানী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা