রাজনীতি

বৃষ্টি উপেক্ষা করে সুধী সমাবেশে আ.লীগ নেতাকর্মীর ঢল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে উদ্বোধন উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে অংশ নিতে আগারগাঁওয়ের পুরাতন বাণিজ্যমেলা মাঠে দলে দলে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা।

বিকাল ৪টার দিকে আগারগাঁওয়ে পুরাতন বাণিজ্যমেলা মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী ফলক উন্মোচন ও মোনাজাতে অংশ নেন। সেখানে অনুষ্ঠিত হচ্ছে সুধী সমাবেশ।

বৃষ্টি উপেক্ষা করে রাজধানী ও বাইরের জেলা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে আসছেন। এ এলাকায় বেলা ১২ টার পর থেকেই বৃষ্টি শুরু হয়। দুপুর পৌনে একটার দিকে এখানে মুষলধারে বৃষ্টি শুরু হলে নেতাকর্মীদের গাছের নিচে ও দোকানে আশ্রয় নিতে দেখা গেছে। মেট্রোরেলের লাইনের নিচে অবস্থান নিতে দেখা গেছে অনেককে।

নেতাকর্মীরা জানান, প্রধানমন্ত্রী ও দলীয় নেতাদের ভাষণ শুনতে এত দূর থেকে এসেছি। সকালে ঢাকায় এসেছি। নেতাকর্মীরা বৃষ্টিতে ভিজে গেছেন। তবে একটি সস্তির বিষয় হলো নতুন উড়াল সড়কের জন্য রাজধানীর যানজট কম হবে।

শেরে-বাংলা-নগরের একটি ইউনিট আওয়ামী লীগের সভাপতি ইশতিয়াক হোসেন তিতাস বলেন, নিজের খেয়ে আওয়ামী লীগ করি। ঝড়-বৃষ্টি আমাদের কাছে কিছুই না। এটি রাজধানীবাসীর জন্য বড় একটি উপহার। যানজট আর মানুষের ভোগান্তি দূর হবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ের মাধ্যমে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা