রাজনীতি

সরকারের উন্নয়ন আড়াল করতেই বিএনপির কর্মসূচি: হানিফ

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ মন্তব্য করে বলেছেন, সরকারের উন্নয়ন আড়াল করতে বিএনপি কর্মসূচি পালন করছে।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত যৌথসভায় তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সঙ্গে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকদের এই যৌথসভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হানিফ বলেন, বিএনপি-জামায়াত গণতন্ত্রের কথা বলে দেশকে অস্থিতিশীল করার জন্য জনগণের দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে। তাদের শাসনামলে বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছিল এবং জঙ্গিবাদের রাষ্ট্র কায়েম করেছিল।

তিনি বলেন, সেসব ব্যর্থতা ঢাকতে তারা এখন মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। সরকারের উন্নয়নকে আড়াল করার জন্যই তারা এসব কর্মসূচি পালন করছে।

হানিফ বলেন, আগামী ২৮ সেপ্টেম্বর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। ২৯ সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আয়োজনে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পাশাপাশি এই দিনে দেশব্যাপী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ।

টানা ১৫ বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকায় দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে দাবি করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, আজকে বাংলাদেশ যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সময় স্বাধীনতা পরাজিত শক্তি ও ৭৫ পরবর্তী রাজাকার ও তাদের দোসরদের সমন্বয়ে উন্নয়নকে বাধাগ্রস্ত করতে নানা ধরনের ষড়যন্ত্রমূলক কর্মসূচি দিয়ে যাচ্ছে।

তিনি বলেন, বিএনপি-জামায়াত এক হয়ে নির্বাচনকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করছে ও কর্মসূচি দিচ্ছে। আগামী নির্বাচনে তাদের জয়লাভের কোনো সম্ভাবনা নেই বলেই তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। কারণ জনগণ তাদেরকে আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে। তারা যেন দেশকে অস্থিতিশীল করতে না পারে।

এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের সজাগ থাকবে বলে জানান তিনি।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের সাধারণ সম্পাদক এখন চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। আমরা আশা করছি তিনি আমাদের এসব কর্মসূচিতে যোগ দিতে পারবেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিনের বিষয়ে প্রশ্ন করলে জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ সংগঠন। অনেক নেতাকর্মী রয়েছে। তবে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ কেউ করলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব-উল আলম হানিফ বলেন, আমরা কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছি না। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক কর্মসূচি পালন করছি। তাছাড়া এ মাসেই তো আমাদের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কর্মসূচি রয়েছে। সেটাও কি পাল্টাপাল্টি প্রশ্ন করেন হানিফ?

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চুক্তি হলে সাত দিনের মধ্যে হরমুজ খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি হলে সাত দিনের মধ্...

উপজেলায় প্রথম হয়েও প্রাথমিকের ভেরিফিকেশনে বাদ পড়লেন তামান্না

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় লিখিত ও মৌখিক পরীক্ষা...

ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির লাইসেন্স দিল যুক্তরাষ্ট্র

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা মোকাবিলায় ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির...

রংপুরে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে বিশেষ ক্যারিয়ার গ্রুমিং সেশন

ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতি নিয়ে রংপুরে...

জিদানের অভিষেকের দিনে এমবাপ্পের ইনজুরি

তুরস্কের বিপক্ষে জয়সূচক গোল এনে দেওয়ার পরই হাঁটুর ইনজুরিতে পড়ে নেশনস...

বাংলাদেশ-চীন ঐতিহাসিক বন্ধনে আবদ্ধ: রাষ্ট্রদূত

ওয়েন বাংলাদেশ ও চীনের মধ্যে বহুমুখী সহযোগিতা আরও সম্প্রসারণ ও সুদৃঢ় করার আহ...

ইসরায়েল ম্যাচ নিয়ে আয়ারল্যান্ডের নতুন সিদ্ধান্ত

২০২৬-২৭ উয়েফা নেশনস লিগে ইসরায়েলের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ বয়কট না করে...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

ইরান-ইসরায়েল যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে তেল ও গ্যাসের সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্...

এক ম্যাচে ১১ জনের অভিষেক, সুলিভানের ইতিহাস

পেরুকে ৪-১ গোলে উড়িয়ে দেওয়ার ম্যাচে একসঙ্গে ১১ জন খেলোয়াড়ের অভিষেক ঘটিয়ে এক অ...

ভালো নির্বাচন আয়োজনে ইসি বদ্ধ পরিকর: সিইসি

নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁও-১ আসনের আসন্ন উপনির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা