রাজনীতি

বিএনপি চেয়ারপারসনকে স্লো পয়জনিং করা হয়েছিল: মির্জা আব্বাস 

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করে বলেছেন, গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে স্লো পয়জনিং করা হয়েছিল।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শ্রমিক দলের উদ্যোগে খালেদা জিয়ার আশু রোগ মুক্তি কামনায় আয়োজিত এক মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, আজকে খালেদা জিয়ার উন্নত চিকিৎসা প্রয়োজন। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে পরামর্শ দিয়েছেন। কিন্তু সরকার অনুমতি দিচ্ছে না। খালেদা জিয়া কোনো অপরাধ না করেই আজকে আটক আছেন। অথচ অপরাধ করেও আওয়ামী লীগের মায়া চৌধুরী, হাজী সেলিম বাইরে।

নিয়ম কিংবা আইন শুধু বিএনপির জন্য আর অনিয়ম আওয়ামী লীগের জন্য। এ অন্যায়ের বেড়াজাল অবশ্যই ভেঙে তছনছ করে দেব। আমাদের মনে রাখতে হবে এটি শুধুমাত্র দেশনেত্রী বেগম খালেদার মুক্তি নয়, সারা দেশের মানুষের মুক্তি, সারা দেশের মানুষের সার্বভৌমত্বের মুক্তি, দেশের মানুষের ভোটাধিকারের মুক্তি।

নিজেদের ব্যর্থতার কথা স্বীকার করে তিনি বলেন, আজকে চেয়ারপারসন জেলে। তাকে আমরা মুক্ত করতে পারিনি। এটি আমাদের দুর্বলতা। দেশ ও দেশের মানুষের জন্য তিনি কখনো আপস করেননি। তিনি বেচে আছেন ঠিকই কিন্তু আমাদের মাঝে নেই। তিনি আমাদের মাঝে থাকলে দেশের আজ এ অবস্থা হতো না। এদেশ বহু আগে হায়নাদের কাছ থেকে মুক্ত পেত। সেটি বুঝতে পেরে তারা খালেদা জিয়াকে আটকে রেখেছেন।

মির্জা আব্বাস বলেন, আল্লাহ বলেছেন আমার রহমত থেকে কেউ নিরাশ হইও না। আমরা কেউ নিরাশ হইনি। একদিকে আমরা দেশনেত্রী বেগম খালেদা মুক্তির জন্য দোয়া করব। অন্যদিকে এ দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র মুক্তির জন্য আন্দোলন সংগ্রাম করব।

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেন, বেগম খালেদা জিয়ার যদি কিছু হয় তাহলে আওয়ামী লীগকে কেউ রক্ষা করতে পারবে না। বর্তমান ও অবৈধ সরকারের বিচার বাংলাদেশের মাটিতে হবে। যখন কোনো দেশের বিচারক, আলেম ও সুশীল সমাজ অন্ধ হয়ে যায়, মানুষ যখন নিশ্চুপ হয়ে যায় তখন সেই দেশে আল্লাহর গজব নাজিল হয়।কিছুদিনের মধ্যেই এ অবৈধ সরকারের ওপর আল্লাহর গজব নাজিল হবে।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ শ্রমিক দলের নেতারা অংশ নেন।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুড়িগ্রামে অসহায় বৃদ্ধ দম্পতির মাথা গোঁজার ঠাঁই নেই, মানবিক সহায়তার আবেদন

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের গোপালের খামার পূর্ব কুমারপুর গ্রামের...

ফের পদ্মায় যাত্রীবাহী বাস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও এক ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত...

বাংলাদেশকে হজ রোডম্যাপ ২০২৭ হস্তান্তর করলো সৌদি আরব

চলতি বছরের হজ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার পর সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্...

অবহেলায় কুয়েত মৈত্রী হাসপাতাল, রোগীদের জন্য নেই ফ্যান, অসহনীয় গরম!

বৃহত্তর উত্তরা, তুরাগ, দক্ষিণখান ও উত্তরখান এলাকার লাখ লাখ মানুষের চিকিৎসার এ...

মনোহরদীতে কৃষি বিষয়ক "পার্টনার কংগ্রেস "অনুষ্ঠিত 

নরসিংদীর মনোহরদীতে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নি...

জিমেইল হ্যাক, ব্যাংক হিসাব থেকে টাকা সরিয়ে জুয়া ও গরুর ব্যবসায় বিনিয়োগ

জিমেইল অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নিয়ে ব্যাংক ও মোবাইল আর্থিক সেবার (এমএফএস) হি...

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে পেকুয়া বিএনপির প্রস্তুতি সভা

কক্সবাজারের পেকুয়ায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান...

চকরিয়ায় প্রধানমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে স্বরাষ্ট্র সচিব

আগামী ১৪ জুন কক্সবাজারের চকরিয়া, নবগঠিত মাতামুহুরী ও পেকুয়া উপজেলায় এ...

ফের পদ্মায় যাত্রীবাহী বাস

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও এক ভয়াবহ দুর্ঘটনার পুনরাবৃত...

কুড়িগ্রামে অসহায় বৃদ্ধ দম্পতির মাথা গোঁজার ঠাঁই নেই, মানবিক সহায়তার আবেদন

কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের গোপালের খামার পূর্ব কুমারপুর গ্রামের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা