রাজনীতি

সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: বিএনপি

নিজস্ব প্রতিবেদক: বিএনপি জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্সকে জানিয়েছে, সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৪টায় গুলশানে দলটির চেয়ারপারসনের কার্যালয়ে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেন চার্জ দ্য অ্যাফেয়ার্স জ্যান জ্যানোস্কি।

পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন দলের স্থায়ী কমিটি সদস্য ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী।

তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। তাই এই সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না বলে জার্মান দূতাবাসের প্রতিনিধিকে সাফ জানানো হয়েছে।’

আমির খসরু বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায় চায় বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন, এই বিষয়ে সবার উদ্বেগ রয়েছে। কীভাবে নিরপেক্ষ এবং আন্তর্জাতিক মানের করা যায়। আমরা জানিয়েছি আওয়ামী লীগের অধীনে নির্বাচন সুষ্ঠু সম্ভব নয়, তাদের অধীনে নির্বাচনে যাওয়ার সুযোগ নেই। সরকারের অধীনে নির্বাচন ভোট চুরির আরেকটি প্রকল্প ছাড়া কিছুই হবে না।’

আলোচনার বিষয়ে তিনি আরও বলেন, সবাই নিরপেক্ষ গ্রহণযোগ্য অংশীদারিত্বমূলক নির্বাচন দেখতে চায়। তবে এটি কোন প্রক্রিয়ায় হবে, তা আমাদের ঠিক করতে হবে। নিরপেক্ষ সরকারের অধীনে ছাড়া নির্বাচন অবাধ, গ্রহণযোগ্য অংশীদারিত্বমূলক সম্ভব নয়, এই বিষয়টি নিয়ে আমরা আলোচনায় জানিয়েছি।

এছাড়া জার্মান কূটনীতিকরা খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে জানতে চেয়েছেন বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য।

বৈঠকে আমির খসরু মাহমুদ চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য শামা ওবায়েদ।

এছাড়া জার্মান চার্জ দ্য অ্যাফেয়ার্সের সঙ্গে দূতাবাসের পলিটিক্যাল এডভাইজর শার্নিল কবিরও উপস্থিত ছিলেন।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাস্পিয়ান সাগরে নৌমহড়ায় ভেসে গেল ১৯ সেনা, নিহত ৯

কাস্পিয়ান সাগর উপকূলে নৌবাহিনীর সামরিক মহড়া চলাকালে প্রবল স্রোতে ভেসে গিয়ে...

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

সরকার দেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের লক্ষ্যে...

‘গঙ্গা পানিবণ্টনে নতুন চুক্তির দাবি বাংলাদেশের’

গঙ্গার পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে বিদ্যমান চুক...

আসিয়ান কাপে বাংলাদেশের লক্ষ্য ৩-৪ পয়েন্ট: জামাল

ফিফা আসিয়ান কাপে মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করতে যা...

রাজধানীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

রাজধানীর তুরাগের নলভোগ এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় হাসান আলী (৪৮) নামে এক ব্য...

আজকের নামাজের সময়সূচি (২৫ সেপ্টেম্বর)

ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম। প্রত্যেক মুসলমানের জন্য ওয়াক্ত মত...

টিভিতে আজকের খেলা (২৫ সেপ্টেম্বর)

আজ খেলাপ্রেমীদের জন্য বিশেষ একটি দিন। প্রতিদিনের মতো আজও টেলিভিশনের পর্দায় থা...

জাতিসংঘে বিশ্বশান্তি ও টেকসই উন্নয়নে কঠোর বার্তা প্রধানমন্ত্রীর

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বিশ্বশান্তি রক্ষা, জলবায়ু ন্যায়বিচার (ক্...

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ও সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৪ প্রস্তাব

২০৫০ সালের মধ্যে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা ২৫ সেন্টিমিটার বাড়লে বাংলাদেশের প্রায় ৪...

৫ দিনের রিমান্ডে ক্যান্টনমেন্ট থানার সেই ওসি

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি মোহাম্মদ রাকিবুল হাসান রাকি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা