সংগৃহিত
রাজনীতি

বিএনপি-জামায়াত জাতির অভিশাপ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি-জামায়াত দেশের মঙ্গলের চেয়ে নিজেদের মঙ্গলের কথাই বেশি ভাবে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা -৮ আসনের সংসদ সদস্য আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, এই গোষ্ঠীটি আমাদের জাতির জন্য অভিশাপ।

বুধবার (২৭ মার্চ) বিকেলে রাজধানীর মতিঝিল জনতা ব্যাংক ভবন চত্বরে জনতা ব্যাংক স্বাধীনতা অফিসার পরিষদ কর্তৃক খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।

বাহাউদ্দিন নাছিম বলেন, এখন হলো সিয়াম সাধনা ও সংযমের মাস। অথচ বিএনপি-জামায়াত সংযমী না হয়ে আন্দোলনের নামে মানুষের দুঃখ কষ্টকে আরও বাড়ানোর জন্য অপচেষ্টা চালাচ্ছে। এরা নিজেরা দুর্নীতিতে নিমজ্জিত হয়ে দুর্নীতির বিপক্ষে বড় বড় কথা বলে। আমরা দুর্নীতি ও দুর্নীতিবাজদের ঘৃণা করি। আমরা লুটেরাদের হাত থেকে বাংলাদেশের অর্থনীতিকে ফিরিয়ে আনার জন্য কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, জাতির পিতার কন্যা শেখ হাসিনা মানুষের কষ্ট উপলব্ধি করেন। সেই উপলব্ধির জায়গা থেকে কীভাবে তিনি মানুষের কষ্টকে দূর করা যায় তার জন্য পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন।

অন্যদিকে দেশে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী পবিত্র রমজান মাসে মানুষের কষ্ট ও দুঃখকে বাড়ানোর জন্য দ্রব্যমূল্যের কারসাজি করে মানুষের পকেটের টাকা লোপাট করার চেষ্টা করছে। এই সকল অসাধু ব্যবসায়ীর বিরুদ্ধে আমাদের সজাগ থেকে জনমত তৈরি করতে হবে।

আওয়ামী লীগের এই নেতা বলেন, আমরা সবাই মিলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশে দাঁড়িয়ে এই অসাধু ব্যবসায়ী ও মজুদদারদের বিপক্ষে আমাদের সজাগ থেকে জনমত গড়ে তুলতে হবে। এদের হাত থেকে সাধারণ মানুষের স্বার্থ রক্ষার জন্য আমাদের কাজ করতে হবে। সরকার আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের মানুষকে এদের বিপক্ষে অবস্থান নিতে হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা