সংগৃহিত
রাজনীতি
টাঙ্গাইল-৭

নির্বাচনের পরিবেশ নেই

জেলা প্রতিনিধি: নির্বাচনের পরিবেশ নেই জানিয়ে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের জাতীয় পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জহির বলেন, আওয়ামী লীগ জাতীয় পার্টিকে যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে এনেছিল তারা সে কথা রাখেনি।

আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থীকে সমর্থন জানিয়ে টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের জাতীয় পার্টির প্রার্থী জহিরুল ইসলাম জহির নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

আওয়ামী লীগের প্রবীণ নেতা ও ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মীর এনায়েত হোসেন মন্টুকে সমর্থন দিয়ে মঙ্গলবার (২ জানুয়ারি) এই ঘোষণা দেন তিনি।

নির্বাচনের মাঠ ছেড়ে দেওয়ার বিষয়ে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও লাঙ্গল প্রতীকের প্রার্থী জহিরুল ইসলাম জহির বলেন, “আওয়ামী লীগ জাতীয় পার্টিকে যে প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে এনেছিল তারা সে কথা রাখেনি। এখানে নির্বাচনের পরিবেশ নেই।”

বিএনপির বর্জনের মধ্যেই আগামী ৭ জানুয়ারি হতে যাচ্ছে দ্বাদশ জাতীয় সংসদের ভোট। আওয়ামী লীগের সঙ্গে জোটে থাকা জাপা এবার এককভাবে সব আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেয়। তবে শেষ পর্যন্ত ২৬৫টি আসনে দলীয় প্রতীক দেয় তারা।

নবম সংসদ থেকে “আওয়ামী লীগের কাছে সমঝোতায় আসন নেওয়া জাপা” এবারও ২৬টি আসনে সমঝোতা করেছে। এই ২৬টি আসনে কোনো প্রার্থী রাখেনি আওয়ামী লীগ। বিএনপি না থাকায় নির্বাচনের মাঠের সুবিধা পাওয়ার কথা জাপার। তবে আওয়ামী লীগ এবার দলীয় নেতাদের “স্বতন্ত্র” হওয়ার স্বাধীনতা দেওয়ায় বেশ চাপে পড়েছে জিএম কাদেরের নেতৃত্বে থাকা জাপা। ফলে “সমঝোতার” আসনেও জয় নিয়ে শঙ্কা রয়েছে ৭% ভোটারের সমর্থন পাওয়া দলটির। দলটির শীর্ষ নেতা মুজিবুল হক চুন্নুর ভোটের পোস্টারে “আওয়ামী লীগ সমর্থিত” লেখা থাকায় তেমনটিই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

ভোটের মাঠে ব্যাপক হম্বিতম্বি করে প্রবেশ করা দলটির মনোনয়ন পাওয়া প্রার্থীরা বিভিন্ন আসন থেকে সরে যাচ্ছেন। এমনকি “সমঝোতার” ২৬ আসন ছাড়া অন্য আসনগুলোতে তাদের প্রচারণাও তেমন চোখে পড়ছে না বলে সংবাদমাধ্যমের খবরে আসছে। এ অবস্থায় টাঙ্গাইলের এই আসন থেকে ভোটের মাঠ ছাড়লেন তিনি।

টাঙ্গাইল-৭ আসনে ভোটের মাঠে সুবিধাজনক অবস্থানে রয়েছেন দলটির স্থানীয় প্রবীণ নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু। তাকে সমর্থন দেওয়ার বিষয়ে তিনি বলেন, “আওয়ামী লীগের অধিকাংশ নেতাকর্মী দলীয় প্রার্থী নৌকার পক্ষে না থেকে স্বতন্ত্র প্রার্থীর (মন্টু) পক্ষে কাজ করছেন। তাই এলাকার স্বার্থে প্রবীণ মীর এনায়েত হোসেন মন্টুকে সমর্থন জানিয়েছি।”

প্রসঙ্গত, আগামী ৭ জানুয়ারি হবে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোট। দলীয় ও স্বতন্ত্র মিলে এবার ১,৯৪০ জনের বেশি প্রার্থী রয়েছেন। এরমধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ অংশ নিচ্ছে ২৭টি দল। বিএনপি ও সমমনা দলগুলো ভোট বর্জন করেছে।

এবার ৩০০ সংসদীয় আসনে ভোটার রয়েছে ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৯৩৭ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৭২০ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ৩৬৯ জন। আর হিজড়া ভোটার রয়েছেন ৮৪৮ জন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা